June 24, 2026, 9:10 pm
শিরোনামঃ
অপপ্রচার নাকি তদন্তাধীন অভিযোগ ? জিডির পর মুখ খুললেন বিআইডব্লিউটিএ পরিচালক আরিফ উদ্দিন বাংলাদেশ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আসুন, ঐক্যবদ্ধভাবে কর্মসূচিগুলো সফল করি স্পেশাল ব্রাঞ্চ কর্তৃক ময়মনসিংহ জেলার ডিএসবি অফিসের বার্ষিক পরিদর্শন সম্পন্ন গুলশান থানা কর্তৃক ১৮ ঘণ্টার রুদ্ধশ্বাস অভিযান: বিপুল অর্থ আত্মসাৎও প্রতারণার অভিযোগে বিটিএল গ্রুপের সিইও গ্রেফতার দুর্গম পার্বত্য এলাকা থেকে বম সম্প্রদায়ের অসুস্থ নারীকে সেনাবাহিনীর হেলিকপ্টার যোগে উদ্ধার: র‌্যাব পরিচয়ে ডাকাতির মামলার ৫ ভুয়া র‌্যাব সদস্য গ্রেফতার, উদ্ধার ডাকাতির কাজে ব্যবহৃত সরঞ্জাম গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের জাতীয় পর্যায়ে ময়মনসিংহের বালক ও বালিকা উভয় দল রানার্সআপ দেশে কৃষকদের আরও প্রণোদনা দিলে খাদ্য উৎপাদন ও রাজস্ব আয় বাড়বে — সাংবাদিক এইচ এম মহিউদ্দিন গণমাধ্যমের মূল দায়িত্ব: সত্য, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ তথ্য মানুষের কাছে পৌঁছে দেওয়া পল্লবীতে ছিনতাইকালে হাতেনাতে এক ছিনতাইকারীকে আটক করল ট্রাফিক পুলিশ
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

কোতোয়ালি মডেল থানা পুলিশের অভিযানে পরোয়ানাভুক্তসহ গ্রেফতার ৮

Reporter Name

প্রথম বাংলা – ময়মনসিংহে কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে আটজনকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার সকাল পর্যন্ত গত ২৪ ঘন্টায় পৃথক এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করে পুলিশ।

কোতোয়ালী মডেল থানার পুলিশ পরিদর্শক তদন্ত আনোয়ার হোসেন জানিয়েছেন, পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা এর নির্দেশে বিভাগীয় নগরী ও সদর এলাকার আইন শৃংখলা নিয়ন্ত্রণ চুরি ছিনতাই ডাকাতি ও মাদক প্রতিরোধসহ আদালতের পরোয়ানা ভুক্ত পলাতক আসামিদের কঠোর শাস্তির ব্যবস্থা নিশ্চিত করতে কোতোয়ালি মডেল থানা পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে। এরই অংশ হিসেবে গত ২৪ ঘন্টায় অভিযান পরিচালনা করে ৮ জনকে গ্রেফতার করা হয়।
এর মাঝে এসআই কামরুল ইসলাম সংগীয় ফোর্স সহ অভিযান পরিচালনা করে মাদক মামলার আসামী শুভকে ১০ গ্রাম হেরো ইনসহ,এসআই অসীম কুমার দাস সংগীয় ফোর্স সহ অভিযান পরিচালনা করে প্রতারনা মামলার আসামী মোঃ খাইরুল ইসলাম মোঃ শহিদ মিয়াকে একটি সোনার বার সাদৃশ্য বস্তুসহ গ্রেফতার করে। এসআই মনিতোষ মজুমদার সংগীয় ফোর্স সহ অভিযান পরিচালনা করে চুরি মামলার আসামী মোঃ হেলাল উদ্দিন, মোঃ রাজনকে ২টি ব্যাটারী চালিত ভ্যান গাড়ী ও ১টি ভ্যান গাড়ীর লোহার বডিসহ, এসআই কুমোদলাল দাস সংগীয় ফোর্স সহ অভিযান পরিচালনা করে ডাকাতির চেষ্টা মামলার আসামী মোঃ রাব্বী আলী,

এসআই সাজ্জাদ হোসেন সজীব সংগীয় ফোর্স সহ অভিযান পরিচালনা করে অন্যান্য মামলার আসামী মোঃ লিংকনকে গ্রেফতার করে। এছাড়া এসআই নুর মোহাম্মদ অভিযান পরিচালনা করে গ্রেফতারী পরোয়ানাভুক্ত পলাতক আসামী পন ঘাগড়ার নজরুল ইসলামকে গ্রেফতার করেন। তাদেরকে মঙ্গলবার আদালতে পাঠিয়েছে পুলিশ। এ অভিযান অব্যাহত রয়েছে বলে পুলিশ পরিদর্শক তদন্ত আনোয়ার হোসেন জানিয়েছেন।



Our Like Page
Developed by: BD IT HOST