April 19, 2026, 10:02 pm
শিরোনামঃ
নারী আসনে বিএনপির ৩৬ প্রার্থীর চূড়ান্ত তালিকা প্রকাশ, আলোচনায় বর্তমান প্রজন্ম থেকেই ভবিষ্যতের বিজ্ঞানীরা তৈরি হবে – বিভাগীয় কমিশনার ময়মনসিংহ উন্নয়নমূলক কাজে ইউনিয়নভিত্তিক কমিটি গঠন করা হবে – ডেপুটি স্পীকার ময়মনসিংহে ৪ তলা ভবনে নেই শিক্ষার্থীর কোলাহল, প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ ভুয়া সংবাদ ও অপপ্রচার প্রতিরোধে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় ইতোমধ্যে বিভিন্ন কর্মপরিকল্পনা গ্রহণ করেছে – তথ্য মন্ত্রী জেলা রেজিস্ট্রার রমজান খানের দুর্নীতির পাহাড় যথাসময়ে হামের টিকা না দিয়ে বিগত দুটি সরকার ক্ষমাহীন অপরাধ করেছে: প্রধানমন্ত্রী সওজে ৬ বছরে ৮ হাজার কোটি টাকার কাজে প্রভাবশালী চক্র ডিএমপি তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৬৭ জন গ্রেফতার ময়মনসিংহ নগরীর পাটগুদাম এলাকার সুজন নামে একজনের লাশ উদ্ধার
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

খুলনা তেরখাদায় ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার

Reporter Name

 

সাব্বির হোসেন:

খুলনা জেলাধীন তেরখাদা উপজেলায় এক কলেজ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে শাওন মণ্ডল নামের এক হিন্দু যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার শাওন মণ্ডল তেরখাদা উপজেলার কাকদি এলাকার বাসিন্দা গৌরাঙ্গ মণ্ডলের ছেলে। তেরখাদা থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মেহেদী হাসান জানান, সুমাইয়া আক্তার মুন্নি নামের এক মুসলিম যুবতীর (২১) সঙ্গে গত ২/৩ বছর পূর্বে ফেসবুকের মাধ্যমে পরিচয় হয় শাওন মণ্ডলের সেই সুবাদে শাওন তার সঙ্গে প্রতিনিয়ত কথাবার্তা বলতো, একপর্যা য়ে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। প্রেমের সম্পর্কের করণে একে অপরের সাথে দেখা করতে ১২ মার্চ সকালে ভোলা থেকে বাসযোগে খুলনায় আসে।

বাদী। শাওন মন্ডলের সাথে ফোনে যোগাযোগ করলে সে বাদীকে তেরখাদায় যেতে বলে। বাদী তেরখাদা বাজারে পৌছাইলে শাওন তাকে তার বাড়ি নিয়ে যাওয়ার কথা বলে বুধবার দুপুর সোয়া ১টার দিকে তেরখাদা গ্রামস্থ মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের সামনে নিয়ে বাদীকে কুপ্রস্তাব দেয়। আসামি তার অবৈধ যৌন কামনা চরিতার্থ করতে বাদীকে জড়িয়ে ধরে ও স্পর্শকাতর স্থানে হাত দিয়ে যৌনপীড়ন করে।

অফিসার্স ইনচার্জ (ওসি) মেহেদী হাসান আরও জানান, মুসলিম ওই যুবতীর স্বজনরা ভোলা থেকে খুলনা পৌছালে গভীর রাতে মামলা করেন। তাৎক্ষণিক ধর্ষক শাওন মণ্ডলকে গ্রেপ্তার করা হয়। এবং তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। আর কলেজ শিক্ষার্থী যুবতীকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেলে (ওসিসিতে) পাঠানো হয়েছে।



Our Like Page
Developed by: BD IT HOST