October 9, 2026, 10:48 pm
শিরোনামঃ
কলকাঠি নেড়েছেন ইউএনও,‎সারের লাইসেন্স দিতে প্রশাসনের লোকেরা কত নিয়েছেন সবই জানি, এমপি পলাশবাড়ীতে সমকামিতার অভিযোগে বরকে সালিশে তওবা করিয়ে সংশোধনের সুযোগ… জাতীয় পর্যায়ে “”শ্রেষ্ঠ গুণী শিক্ষক” সম্মাননা পেলেন রামু ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ রাজশাহী আরসিফুডের অঙ্গীকার নামা নিয়ে মিশ্রপ্রতিক্রিয়া শাহজাদপুরে স্বাস্থ্য কমপ্লেক্সেপ্যাথলজিকালও বেস্ট ফিডিং কর্নারের উদ্বোধন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় বীর মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত ডিআইজি মোঃ হুমায়ুন কবিরের জানাজা সম্পন্ন ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮০, মামলা ৫১ সরকারি কর্মচারীর অর্থ হাতিয়ে নিতে অভিনব কৌশলে একটি চক্র খাদ্যে অধিদপ্তরের ১৩ সিএসডিতে নতুন ব্যবস্থাপক পদায়ন
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

গঙ্গাচড়ায় বিশ্ব নদী দিবস পালিত

Reporter Name

নিজস্ব প্রতিবেদক, রংপুর

বিশ্ব নদী দিবস উপলক্ষে রংপুরের গঙ্গাচড়ায় শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রংপুর জেলা প্রশাসনের আয়োজনে রোববার (২৫ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার লক্ষীটারী ইউনিয়নের মহিপুর বাজার এলাকায় তিস্তা নদীর তীরে শোভাযাত্রা শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান রুহুল আমিন।

উপজেলা নির্বাহী অফিসার এরশাদ উদ্দিনের (পিএএ) সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম, লক্ষীটারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল্লা আল হাদী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মুনিমুল হক, উপজেলা প্রকৌশলী মজিদুল ইসলাম, সমবায় অফিসার আফতাবুজ্জান চয়ন প্রমুখ।

সভা শেষে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় হতে প্রাপ্ত বন্যা উপদ্রæত জেলার জন্য মাল্টিপারপারস রেসকিউ বোট এর উদ্বোধন করা হয়। সভাটি সঞ্চালনা করেন কলাগাছী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সফিয়ার মোঃ জাকিউল আলম স্বপন।



Our Like Page
Developed by: BD IT HOST