October 17, 2026, 8:25 am
শিরোনামঃ
গুলি করে সাংবাদিককে হত্যা জনপ্রশাসন মন্ত্রণালয়ের ‘সিনিয়র সচিব’ হলেন মোঃ কামরুজ্জামান চৌধুরী খাদ্য গুদাম পরিদর্শন করে দায়িত্ব হারালেন মন্ত্রীর এপিএস খাদ্যের মান যাচাইয়ের ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী কুড়িগ্রামে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু শাহজাদপুরে শিক্ষার্থীদের বিক্ষোভ ও মানববন্ধন আহত পুলিশ পরিদর্শক শাহ আলমকে দেখতে এভারকেয়ার হাসপাতালে গেলেন স্বরাষ্ট্রমন্ত্রী শারদীয় দুর্গাপূজা: চকরিয়ার উপজেলা ও পৌরসভার মণ্ডপে মণ্ডপে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি বিভিন্ন জেলায় খাদ্যগুদামে অনিয়ম-দুর্নীতির অভিযোগ চট্টগ্রামে সিআইডির সাইবার পুলিশ সেন্টার এর উদ্বোধন
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মঈনুলকে বাধ্যতামূলক অবসর

Reporter Name

প্রথম বাংলা : গণপূর্ত অধিদপ্তরের ময়মনসিংহ জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী (সিভিল) ড. মো. মঈনুল ইসলামকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে।

তাকে বাধ্যতামূলক অবসর দিয়ে সোমবার (২৭ অক্টোবর) গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এতে বলা হয়, গণপূর্ত অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী (সিভিল) মঈনুল ইসলামের সরকারি চাকরিকাল ২৫ বছর পূর্ণ হওয়ায় তাকে সরকারি চাকরি থেকে অবসরে পাঠানো হয়েছে।

সরকার জনস্বার্থে সরকারি চাকরি থেকে অবসর প্রদান করা প্রয়োজন বিবেচনা করে ‘সরকারি চাকরি আইন, ২০১৮’ এর ধারা ৪৫ অনুযায়ী দেওয়া ক্ষমতাবলে তাকে সরকারি চাকরি থেকে অবসর দিয়েছে। তিনি বিধি অনুযায়ী অবসরজনিত সব সুবিধা পাবেন বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

তবে তাকে কি কারণে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে, সেই বিষয়ে প্রজ্ঞাপনে কিছু জানানো হয়নি।



Our Like Page
Developed by: BD IT HOST