July 11, 2026, 9:00 pm
শিরোনামঃ
নান্দাইল ডিজিটাল প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত সেক্রেটারি বিল্লাল হোসেনের সুস্থতা কামনায় দোয়া ঢামেক এর ৮০ বছর পূর্তি ও ৮১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ৯৬১ বোতল ফেন্সিডিলসহ একজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে উত্তরা পশ্চিম থানা পুলিশ নরসিংদীর মাধবদীতে ৩ বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি হামলায় ৩ জন আহত মাদ্রাসাগুলোতে ঈমানের দিশা নাই, ইসলামের আসল ধারার জ্ঞান নাই, মানবতার শিক্ষা নাই। -আল্লামা ইমাম হায়াত। জনগণের ন্যায়বিচার প্রাপ্তি নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: চীফ হুইপ নূরুল ইসলাম মণি যেখানে যাব, এক সাথে যাব’—সাংবাদিক সাইমনের ভাতিজা তানজিল ইসলাম নাঈমের বিবাহে মিরপুর প্রেসক্লাব পরিবারের ভালোবাসার মিলনমেলা আধুনিক শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে সরকার নিরলসভাবে কাজ করছে : তথ্য প্রতিমন্ত্রী বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন কর্তৃক বরিশাল জেলার আগৈলঝাড়া থানা পুলিশের উপর হামলার প্রতিবাদ ধোবাউড়ায় শিশুকে দলবদ্ধ ধর্ষণ ও হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

গাজীপুরের ১০০ কেজি গাঁজাসহ ০২ জন মাদক ব্যবসায়ী আটক করেছে র‌্যাব-১

Reporter Name

অভিনব কায়দায় গণপরিবহনে শাড়ি ও কাপড়ের বস্তার ভিতর গাজা পরিবহনের সময় গাজীপুর জেলার কালিয়াকৈর হতে ১০০ কেজি গাঁজাসহ ০২ জন মাদক ব্যবসায়ী আটক করেছে র‌্যাব-১

নিজস্ব প্রতিবেদক প্রথম বাংলা – উত্তরা, ঢাকা এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, ঢাকা হতে ০১ টি গণপরিবহন বাস (ভোরের আলো) এ করে কয়েক জন মাদক, ব্যবসায়ী। যাত্রী বেশে মাদকের একটা বড় চালান নিয়ে দিনাজপুরের দিকে যাচ্ছে।

প্রাপ্ত সংবাদের ভিত্তিতে আভিযানিক দলটি অদ্য ১৭ সেপ্টেম্বর ২০২২ তারিখ আনুমানিক ১৩৩০ ঘটিকায় গাজীপুর জেলার কালিয়াকৈর থানাধীন গ্রাম বাংলা সাকিনস্থ ওয়ালটন হাইটেক ফ্যাক্টরীর ২নং গেইটের সামনে নবীনগর-চন্দ্রা মহাসড়কের উপর অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে মাদক ব্যবসায়ী ১) মোঃ জাহাঙ্গীর আলম (৪৫), পিতা-আব্দুল অহিদ,

জেলা-কুমিল্লা এবং ২) মোঃ মেহেদী হাসান (৩০), পিতা-মিজান মিয়া, জেলা-কুমিল্লাদের’কে গ্রেফতার করে। এসময় ধৃত আসামীদের নিকট হতে ১০০ কেজি গাঁজা, ০২ টি মোবাইল ফোন ও নগদ ১৩,২৬০/- টাকা জব্দ করা হয়।

ধৃত আসামীদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তারা দীর্ঘদিন যাবৎ পরস্পর যোগসাজসে কুমিল্লা থেকে দেশের বিভিন্ন প্রান্তে গাঁজা ক্রয়-বিক্রয় করে আসছে। তারা বিভিন্ন সময় কাপড়ের ব্যবসায়ীর ছদ্মবেশ ধরে কাপড়ের গাট্টির ভিতর সুকৌশলে গাঁজা পরিবহন করে দেশের বিভিন্ন এলাকায় খুচরা মাদক ব্যবসায়ীদের নিকট সরবরাহ করেছে মর্মে স্বীকার করে।

উদ্ধারকৃত মাদকদ্রব্য ও গ্রেফতারকৃত আসামদেরকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।



Our Like Page
Developed by: BD IT HOST