June 27, 2026, 9:20 pm
শিরোনামঃ
অপপ্রচার নাকি তদন্তাধীন অভিযোগ ? জিডির পর মুখ খুললেন বিআইডব্লিউটিএ পরিচালক আরিফ উদ্দিন বাংলাদেশ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আসুন, ঐক্যবদ্ধভাবে কর্মসূচিগুলো সফল করি স্পেশাল ব্রাঞ্চ কর্তৃক ময়মনসিংহ জেলার ডিএসবি অফিসের বার্ষিক পরিদর্শন সম্পন্ন গুলশান থানা কর্তৃক ১৮ ঘণ্টার রুদ্ধশ্বাস অভিযান: বিপুল অর্থ আত্মসাৎও প্রতারণার অভিযোগে বিটিএল গ্রুপের সিইও গ্রেফতার দুর্গম পার্বত্য এলাকা থেকে বম সম্প্রদায়ের অসুস্থ নারীকে সেনাবাহিনীর হেলিকপ্টার যোগে উদ্ধার: র‌্যাব পরিচয়ে ডাকাতির মামলার ৫ ভুয়া র‌্যাব সদস্য গ্রেফতার, উদ্ধার ডাকাতির কাজে ব্যবহৃত সরঞ্জাম গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের জাতীয় পর্যায়ে ময়মনসিংহের বালক ও বালিকা উভয় দল রানার্সআপ দেশে কৃষকদের আরও প্রণোদনা দিলে খাদ্য উৎপাদন ও রাজস্ব আয় বাড়বে — সাংবাদিক এইচ এম মহিউদ্দিন গণমাধ্যমের মূল দায়িত্ব: সত্য, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ তথ্য মানুষের কাছে পৌঁছে দেওয়া পল্লবীতে ছিনতাইকালে হাতেনাতে এক ছিনতাইকারীকে আটক করল ট্রাফিক পুলিশ
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

গাবতলী গরুর হাটে শিল্পীদের চাকরি দেবেন ডিপজল

Reporter Name

প্রথম বাংলা – মনোয়ার হোসেন ডিপজল চলচ্চিত্র শিল্পীদের গাবতলী গরুর হাটে চাকরি দেবেন বলে জানিয়েছেন নবনির্বাচিত সভাপতি মিশা সওদাগর। এক সভায় এমনই কথা এসেছে।

আসন্ন ঈদুল আজহায় গাবতলী গরুর হাটের ইজারা পেয়েছেন ডিপজল। বিষয়টি জানিয়ে মিশা বলেন, ‘‘আপনার শুনে খুশি হবেন যে, আমাদের ডিপজল সাহেব এবার একা নিয়েছেন গাবতলী। আমি বলে রাখছি—‘ভাই আমার অনেক ছেলে-মেয়ে, কাজ লাগবে।’ আপনারা যাঁরা যাঁরা কাজ করতে চান, এই যেমন চুন্নু মামাকে (নৃত্য পরিচালক) বলব, নাচের ডিরক্টরদের বলব—‘তোমার ক’জন লাগবে দাও।’ এত বড় হাট গাবতলী! ভাই বলছেন, তুই আমারে তালিকা দে একটা যাঁরা কাজ করতে আগ্রহী।’’

এসেছে বোটানিক্যাল গার্ডেনে কর্মসংস্থানের প্রসঙ্গও। মিশা বলেন, ‘বোটানিক্যাল গার্ডেনেও লোক লাগবে। শুটিংয়ের পাশাপাশি এই কাজগুলোও ভাই নিজের থেকেই দিবেন। এ ছাড়া আমরা একটা তালিকা পরিচালক সমিতিসহ বিভিন্ন সংগঠনে দিয়ে দিব। পারিশ্রমিক যদি একটু কমানো যায়, তবে তাঁরা আমাদের পুরনো আর্টিস্টদের নিয়ে কাজ করবেন।’

এর আগে শিল্পীদের গার্মেন্টসে কাজের সুযোগ দিবেন বলে আশ্বাস দিয়েছিলেন হেলেনা জাহাঙ্গীর। বলেছিলেন, ‘আমার গার্মেন্টস কারখানা আছে। সংস্কৃতি অঙ্গনের যাদের চাকরি লাগবে তাদের আমি চাকরি দিতে পারব।’

এমন মন্তব্যে বেশ সমালোচনার মুখেও পড়েছিলেন হেলেনা জাহাঙ্গীর। এবারও ব্যতিক্রম নয়; শিল্পীদের গাবতলীর গরুর হাটে চাকরি দেবেন এমনটা বলায় সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই মিশা সওদাগরের সমালোচনা করছেন।

গত ১৯ এপ্রিল অনুষ্ঠিত হয় চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন। ফলাফল ঘোষণা হয় শনিবার (২০ এপ্রিল) সকালে। ফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার খোরশেদ আলম খসরু। এতে নতুন সভাপতি নির্বাচিত হন জনপ্রিয় অভিনেতা মিশা সওদাগর এবং সাধারণ সম্পাদক পদে জয়ী হন মনোয়ার হোসেন ডিপজল। তবে নির্বাচনে অনিয়ম ও কারচুপির অভিযোগ তুলে এরইমধ্যে উচ্চ আদালতে রিট করেছেন চিত্রনায়িকা নিপুণ।
সৌজন্যে, Desh Rupantor



Our Like Page
Developed by: BD IT HOST