August 6, 2026, 8:44 pm
শিরোনামঃ
চাষাড়ার এলিট ক্লাবে জমকালো আয়োজনে সংবাদ প্রতিদিনের প্রথম বর্ষপূর্তি উদযাপন গ্লোবাল বাংলাদেশী অ্যালায়েন্স (জিবিএ) সাংবাদিক সম্মেলনে নির্বাহী নেতৃত্ব পুনর্গঠন গণতান্ত্রিক গঠনতন্ত্র প্রণয়নেরঅঙ্গীকার কালিয়াকৈরে তথ্য সংগ্রহে গিয়ে সাংবাদিকের ওপর হামলা, আহত ২ ১০ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি ফাঁসির রশি গলায় নিল অভিমানী সন্তান ময়মনসিংহে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত জামায়াত-বিএনপির কোন্দলঃ স্বেচ্ছাসেবক লীগ সভাপতির ছেলে সাংবাদিক জুয়েল আহত চাকরির প্রলোভনে ফাঁকা চেক-স্ট্যাম্প নেওয়ার অভিযোগ, কারারক্ষীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন ময়মনসিংহে কোতোয়ালী মডেল থানা ও ডিবি পুলিশের যৌথ অভিযান সন্ত্রাস ও চাঁদাবাজীর বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করলেন, গাজীপুর ১ আসনের এমপি মজিবুর রহমান
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

গোদাগাড়ীতে ৯৯৯ কল করলে বন্যার পানিতে ভেসে যাওয়া ২২ জানকে উদ্ধার এক জন নিখোঁজ

Reporter Name

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহীর বিভিন্ন এলাকায় গত কয়েকদিনের মধ্যে বন্যা প্লাবিত হয়েছে, যার ব্যাপক প্রভাব পড়েছে রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার বিভিন্ন ইউনিয়নে।

গত তিন দিনের বৃষ্টিতে বন্যার পানিতে ভেসে গেছে। গতকাল হঠাৎ আকষ্মিক ভাবে পানি বেড়ে গেলে পানি বন্দী লোকজন জরুরী সেবা ৯৯৯ কল করলে, তাৎক্ষনিক ভাবে গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ কামরুল ইসলাম এর নির্দেশনায় ও প্রেমতলী তদন্ত কেন্দ্রের ইনচার্জ জনাব মোঃ আব্দুল বারীর পরামর্শে প্রেমতলী তদন্ত কেন্দ্রের এস‌আই বিনয় কুমার স‌ঙ্গীয় ফোর্স ও স্থানীয় ইউপি সদস্য সহ জনসাধারণের সহায়তায় গোদাগাড়ী থানাধীন গোগ্রাম ইউনিয়নের কমলাপুর বিলে আকস্মিক বন্যার পানিতে আটকে পড়া বিভিন্ন স্থান হ‌ইতে আগত ২২ জনকে উদ্ধার করেন।

তবে স্রোতের কবলে ০১ জন ব্যক্তি নিখোঁজ রয়েছেন। নিখোঁজ ব্যক্তির পরিচয় মোঃ মকছেদ আলী (৫৫), পিতা- মৃত নাজিমুদ্দিন, সাং- ঝালুকা, থানা- দুর্গাপুর, জেলা- রাজশাহী। নিখোঁজ ব্যক্তিকে কেউ খুঁজে পেলে এস আই বিনয় কুমার সকলের সহযোগিতা কামনা করেন এবং খোঁজ পেলে প্রেমতলী পুলিশ তদন্ত কেন্দ্রে জানানোর জন্য অনুরোধ জানিয়েছেন।

এ বিষয়ে গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ কামরুল ইসলামের সাথে কথা বলে জানা যায় তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করেন এক জনের এখনো খোঁজ মিলেনি।তবে তাকে উদ্ধার করতে সকল প্রচেষ্টা অব্যাহত রয়েছে। এই উদ্ধার তৎপরতা চালিয়ে ২২ জনকে উদ্ধার করতে সক্ষম হয়েছেন বলেন।



Our Like Page
Developed by: BD IT HOST