April 19, 2026, 9:04 pm
শিরোনামঃ
নারী আসনে বিএনপির ৩৬ প্রার্থীর চূড়ান্ত তালিকা প্রকাশ, আলোচনায় বর্তমান প্রজন্ম থেকেই ভবিষ্যতের বিজ্ঞানীরা তৈরি হবে – বিভাগীয় কমিশনার ময়মনসিংহ উন্নয়নমূলক কাজে ইউনিয়নভিত্তিক কমিটি গঠন করা হবে – ডেপুটি স্পীকার ময়মনসিংহে ৪ তলা ভবনে নেই শিক্ষার্থীর কোলাহল, প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ ভুয়া সংবাদ ও অপপ্রচার প্রতিরোধে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় ইতোমধ্যে বিভিন্ন কর্মপরিকল্পনা গ্রহণ করেছে – তথ্য মন্ত্রী জেলা রেজিস্ট্রার রমজান খানের দুর্নীতির পাহাড় যথাসময়ে হামের টিকা না দিয়ে বিগত দুটি সরকার ক্ষমাহীন অপরাধ করেছে: প্রধানমন্ত্রী সওজে ৬ বছরে ৮ হাজার কোটি টাকার কাজে প্রভাবশালী চক্র ডিএমপি তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৬৭ জন গ্রেফতার ময়মনসিংহ নগরীর পাটগুদাম এলাকার সুজন নামে একজনের লাশ উদ্ধার
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

ঘুমধুমে পুলিশ তদন্ত কেন্দ্রের অভিযানে নিষিদ্ধ পণ‌্য কমান্ডোসহ আটক ২ টমটম জব্ধ

Reporter Name

নুর মোহাম্মদ সিকদার:

নাইক্ষ‌্যংছড়ি থানার অধিনস্থ ঘুমধুম তদন্ত কেন্দ্র পুলিশের মাদক বিরোধী অভিযানে বিদেশী নিষিদ্ধ পণ‌্য কমান্ডো বারবেইজ এনার্জি ড্রিংস সহ আটক ২।

সোমবার(১১ সেপ্টেম্বর) বিকাল ৫টার দিকে নাইক্ষ‌্যংছড়ি থানার ওসি টানটুসাহ’র নির্দেশনায় তদন্ত কেন্দ্রের এসআই ধর্মজিত সিংহের নেতৃত্বে। ঘুমধুম পুলিশ তদন্ত কেন্দ্র পুলিশের সঙ্গীয় ফোর্সসহ বড়ুয়া পাড়া এলাকা থেকে একটি ব্যাটারী চালিত টমটমসহ দুজন পাচারকারীকে ৯০ পিস বিদেশী কমান্ডো বারবেইজ এনার্জি ড্রিংস সহ আটক করতে সক্ষম হয় পুলিশ।

আটককৃত ব‌্যক্তিরা হল: ঘুমধুম ইউপির রেজু আমতলী এলাকার জাহিদ হোসেনের পুত্র নুরুল বশর প্রকাশ নুর বশর ও একই এলাকার আবুল হোসেনের পুত্র জামাল হোসেন(১৭)।

এবিষয়ে ঘুমধুম তদন্ত কেন্দ্রের এসআই ধর্মজিৎ সিং এ প্রতিবেদককে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে বিদেশী কমেন্ডো পাচারের সময় দুইজন কে আটক করতে সক্ষম হয় পুলিশ। এ সময় পাচার কাজে ব‌্যবহারিত একটি মিনি টমটম জব্ধ করা হয়।

নাইক্ষ‌্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) টানটু সাহ বলেন, আটককৃত ব‌্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় থানায় মামলা প্রক্রিয়াধীন। তিনি আরো বলেন মাদক ও সন্ত্রাসী দের বিরুদ্ধে পুলিশের ধারাবাহিক এ অভিযান অব‌্যাহত থাকবে।



Our Like Page
Developed by: BD IT HOST