November 25, 2026, 7:06 pm
শিরোনামঃ
আইজিপির সঙ্গে ডিসিসিআই প্রতিনিধিদলের সাক্ষাৎ নতুন মাত্রা”এরই ধারাবাহিকতায় আজ একনেক (ECNEC)-এ অনুমোদিত সড়ক উন্নয়ন তালিকায় দিরাই সরকারী উচ্চ বিদ্যালয়ে ১২০০ শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহনে প্রাথমিক বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত সুনামগঞ্জের সীমান্তবর্তী চারটি স্থানে বিজিব”র অভিযানে ৬লাখ ৬৫ হাজার ৭০ টাকার অবৈধ মালামাল জব্দ দেশের অভ্যন্তরীণ বাজারেও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে হবে-খাদ্যমন্ত্রী ইয়াং টাইগার্স অনূর্ধ্ব-১৮ ক্রিকেটে ঢাকা জেলার ৯ উইকেটে জয় আগামীকাল মোহন মিয়ার ৫৫তম মৃত্যুবার্ষিকী বিকেল ৫টার পর ভিক্ষা করলেই জরিমানা, ফকির কমিটির সভাপতির মাইকিং নরসিংদীর শিবপুরে ১০ শিক্ষার্থীকে বেধরক পেটানোর অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে দুর্গাপুরে প্রান্তিক কৃষকের ৫৯ লাখ টাকা উধাও, গ্রেপ্তার ২
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

চট্টগ্রাম সাংবাদিক সংস্থা (চসাস) এর নতুন সদস্য আহ্বান

Reporter Name

চট্টগ্রাম বিভাগে বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ায় কর্মরত রির্পোটারদের স্বার্থ সংরক্ষণ ও পেশাগত মান উন্নয়নের লক্ষ্যে ‘চট্টগ্রাম সাংবাদিক সংস্থা’ (চসাস) নামে নতুন একটি সংগঠন আত্মপ্রকাশ করেছে। তাই পূর্ণাঙ্গ কমিটি গঠনের লক্ষ্যে মিডিয়ায় কর্মরত পেশাদার সাংবাদিকদের চসাসের নতুন সদস্য হতে ইচ্ছুক প্রার্থীদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করা হয়েছে।

শুক্রবার (৩ নভেম্বর) সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন সদস্য হতে ইচ্ছুকদেরকে চসাসের নির্ধারিত ফরমে আবেদন করতে হবে। আগামী ০৪ নভেম্বর ২০২৩ইং হতে ১০ নভেম্বর ২০২৩ইং পর্যন্ত চসাসের নিজস্ব কার্যালয় অথবা ইমেইল (newsswapnerbangla@gmail.com) হতে অনলাইনে সদস্য ফরম সংগ্রহ করতে পারবেন। অথবা চসাসের সাধারণ সম্পাদক ওসমান এহতেসাম এর ০১৪০৫-৮৬৭৪৮৭ নাম্বারে যোগাযোগ করে নির্ধারিত ফি জমা দিয়ে আবেদন ফরম সংগ্রহ ও জমা দিতে পারবেন।

আবেদনপত্রে উল্লেখিত প্রয়োজনীয় তথ্যাদিসহ সদ্য তোলা দুই কপি পাসপোর্ট সাইজ রঙিন ছবি, জাতীয় পরিচয়পত্র, শিক্ষাগত যোগ্যতা, কর্মরত প্রিন্ট/ইলেক্ট্রনিক্স মিডিয়ার নিয়োগ ও পরিচয়পত্রের সত্যায়িত কপি সাথে জমা দিতে হবে।

অনুসন্ধানী সাংবাদিকতার বিভিন্ন প্রতিবন্ধকতা ও সার্বিক ঝুঁকি বিবেচনায় নিজেদের নিরাপত্তার বিষয়টি প্রাধান্য দিয়ে এই সংগঠনের যাত্রা শুরু হয়েছে বলে জানান সংগঠনটির উদ্যোক্তা টেলিভিশন উপস্থাপক সৈয়দ দিদার আশরাফী ও কলামিস্ট ওসমান এহতেসাম।



Our Like Page
Developed by: BD IT HOST