November 25, 2026, 7:21 am
শিরোনামঃ
দেশীয় প্রযুক্তিতে উদ্ভাবিত সামরিক সরঞ্জামাদি পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ময়মনসিংহে ডেটিং অ্যাপের আড়ালে প্রতারণার ফাঁদ, ডিবি কর্তৃক গ্রেপ্তার ৭ খাদ্য অধিদপ্তরে এলএসডির ভারপ্রাপ্ত কর্মকর্তা পদে পোস্টিং পেতে লাখ লাখ টাকা যায় কার পকেটে? ফেসবুকে পোস্টের কারণে একজন সাংবাদিককে সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার করা যায় না: বিএমএসএফ ফরিদপুরে বিএসটিআইয়ের মোবাইল কোর্টে ৩ প্রতিষ্ঠানের ৩০ হাজার টাকা জরিমানা, কারখানা সিলগালা উধাও নয়, হাসিনার নিরাপত্তায় চার রাফাল: রাজনাথ সিং ত্রয়োদশ জাতীয় সংসদের ‘খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি’র দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত ময়মনসিংহে আইনশৃঙ্খলা ও চোরাচালান প্রতিরোধে সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ ডিআইজির সুনামগঞ্জের বিজিবি”র অভিযানে দেড়লাখ টাকার উপরে মাদকদ্রব্যসহ অবৈধ মালামাল জব্দ শেখ হাসিনা মাথা কেটে দেওয়ার অধিকার কে দিয়েছে তাকে মোবাইলে ধামকিয়ে, ইভেন আঘাত করেও কিছুই হবে না
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

চট্রগ্রামের আকমল আলী লিংরোড এলাকা থেকে পিকআপ বোঝাই বিদেশীমদসহ ১জন আটক হয়েছে

Reporter Name

মোঃ শহিদুল ইসলাম সিনিয়র স্টাফ রিপোর্টারঃ

চট্টগ্রাম নগরীর ইপিজেড থানাধীন আকমল আলী রোড বেড়ীবাধঁ(বালুর মাঠ সংলগ্ন গোলচত্তর মোড় হতে গতকাল ১২ডিসেম্বর রোজ (সোমবার) ভোর বেলায় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমান (পিকআপ বোঝাই বিদে শী মদ)সহ ১জন কে আটক করা হয়েছে বলে জানি য়েছেন এডিসি (বন্দর জোন) শেখ মোঃ শরিফুজ্জা মান।সোমবার বিকেলে ইপিজেড থানা এলাকায় এক প্রেস ব্রিফিংয়ে এডিসি শরীফুজ্জামান সাংবাদি

কদের জানান,আকমল আলী রোড বেড়ীবাধঁ বালুর মাঠ সংলগ্ন লিংরোড দিয়ে নদীপথে আসা প্রায় ৪৪কাটন(১পিকআপ বিদেশী মদ)৫২৮বোতল চোরা কারবারীরা নিয়ে যাচ্ছিলেন। উক্ত গোপন তথ্যর ভিত্তিতে পিকআপ ভ্যান(ঝালকাঠি-ন ১১-০১৯৩) কে আটক করলে গাড়ী রেখে চোরাকারবারী সদস্য রা চোরাই মালামাল রেখে পালিয়ে যায়। পরে বিশে ষ অভিযান করে গাড়ীর হেলপার মোঃ সেলিম (৩৫), পিতা-মোঃ আবুল কাশেম,সাং-মানরা,ব্রাক্ষ্মনপাড়া, কুমিল্লা কে আটক করেন।

অভিযানে উদ্ধারকৃত বিদেশী মাদকের মূল্য প্রায় আনুমানিক ৪০লাখ টাকা হতে পারে বলে জানান।
আয়োজিত প্রেস ব্রিফিংয়ে উপস্থিত সকল সাংবাদি কদের প্রশ্নের জবাবে এডিসি শরিফ আরো বলেন, দীর্ঘদিন যাবত একটি চোরাকারবারী চক্র নদীপথে ও পতেঙ্গা-ইপিজেড বন্দর সংযোগ(লিংরোড) দিয়ে দেশী-বিদেশী বিভিন্ন ব্রান্ডের মদ,গাজা-উস্কী, বিয়া রও বিদেশী সিগারেট পাচার হবার খবর থাকলেও সঠিক তথ্যর অভাবে তা রোধ করা সম্ভব হচ্ছেনা।

এ ব্যাপারে সবার সহযোগিতা নিয়ে মদ ও চোরা কারবারী চক্রকে ধরতে স্বচেষ্ট রয়েছে পুলিশ টিম। উদ্ধার অভিযান চলাকালে আরো ৩/৪জন অজ্ঞাত চোরাকারবারী দলের সদস্য পালিয়েছেন বলে ও জানায়। এসময় উপস্থিত ছিলেন ইপিজেড থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল করিম,পুলিশের তদন্ত অফিসার (এস আই) মোঃ আরিফ হোসাইন এবং থানার ওসি তদন্ত মোঃ নুরুল বাশার।

সোমবার ভোর সাড়ে৫টা থেকে ৫.৪০ মিনিট পর্যন্ত পুলিশের অভিযানে এস.আই আবু সাঈদ,এস.আই বেলায়েত হোসেন,এ.এস আই আল মামুন,এ.এস আই মনিরুজ্জামান সহ সঙ্গীয় ফোর্স। এঘটনায় ইপি জেড থানায় বিশেষ ক্ষমতা আইনের২৫-বি /২৫-ডি ধারায় ০৫নং মামলা রুজু হয়েছে বলে থানার দায়িত্ব রত পুলিশ অফিসার সংবাদ মাধ্যমকে জানিয়েছেন। এছাড়া আটক ব্যক্তি কে রিমান্ড আবেদনসহ বাকি আসামীদের ধরার চেষ্টা থাকবে বলে ওসি আব্দুল করিম প্রেস ব্রিফিংয়ে জানিয়েছেন।



Our Like Page
Developed by: BD IT HOST