December 6, 2025, 3:33 am
শিরোনামঃ
ময়মনসিংহ সিটি করপোরেশনের”স্বাস্থ্য খাতে ১৫ কোটি টাকা লুটপাট লালমাইয়ে মরিয়মের অবুঝ ২ সন্তানসহ জোরপূর্বক তালা দিয়ে ঘর ছাড়া করলেন শশুর ও ভাসুর গ্রামীণ ব্যাংক ভবনের ১১ হাজার বর্গফুট জায়গা মাত্র ৮৩ টাকা মাসিক ভাড়ায় ব্যবহারের অভিযোগ ড. ইউনূসের বিরুদ্ধে ‘ধানমন্ডি ৩২ ভাঙার পাপে তারেক রহমান আমৃত্যু অনিরাপদ, এসএসএফ তাকে জনবিচ্ছিন্ন করবে’: সাংবাদিক ফজলুল বারী বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে আন্তর্জাতিক মহলের চাপ ভারত থেকে শেখ হাসিনা–কামালকে ফেরত আনা অসম্ভব—৬০০ কোটি টাকার গোপন চুক্তি ব্যর্থ শেখ হাসিনার নৈতিক অবস্থানকে সম্মান: ‘আস্থাহীন’ ট্রাইব্যুনালে লড়বেন না জেড আই খান পান্না বঙ্গবন্ধুর পরিবারকে ভয় পায় বলেই ক্যাঙ্গারু কোর্টে রায়: জয় কুড়িগ্রামে নবনিযুক্ত পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বিকে অভিনন্দনঃ টাঙ্গাইলে জেলহাজতে আ.লীগ নেতার মৃত্যু: বিনা চিকিৎসায় ‘পরিকল্পিত হত্যা’র অভিযোগ
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

চন্দ্রগঞ্জ থানা সেচ্ছাসেবক লীগের আহ্বায়ক কমিটি গঠন

Reporter Name

নূর মোহাম্মদঃ

লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ থানা স্বেচ্ছাসেবক লীগের ১৭ সদস্য বিশিষ্ট নতুন আহ্বায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। এতে কাজী মামুনুর রশিদ বাবলুকে আহ্বায়ক ও তাজু ভূঁইয়াকে সদস্যসচিব মনোনীত করা হয়েছে।

বুধবার (৬ সেপ্টেম্বর) রাত ১২টার দিকে জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বেলায়েত হোসেন বেলাল ও সাধারণ সম্পাদক মাহবুব ইমতিয়াজ স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়।

আহ্বায়ক বাবলু চন্দ্রগঞ্জ থানা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক ও সদস্য সচিব তাজু চন্দ্রগঞ্জ ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক।

কমিটির অন্যরা হলেন- সদস্য নুর আলম বাবলু, ফারুক হোসেন মোল্লা, ইসমাইল হোসেন, সালাউদ্দিন টিটু, আবু তাহের, এম এ সামাদ, কাজী দেলোয়ার, শিমুল হোসেন, নাদিম মাহমুদ অন্তর, সিয়াম সিকদার, মো. নাজিম উদ্দিন, শাহাদাত হোসেন, দিদার হোসেন বাবলু, মিরাজ হোসেন ও সাইফুল ইসলাম রাজন।

দলীয় সূত্র জানায়, আগামী ১৭ সেপ্টেম্বর চন্দ্রগঞ্জ থানা স্বেচ্ছাসেবক লীগের সম্মেলনের তারিখ নির্ধারণ করা হয়েছে।

এ সম্মেলনকে সফল করতে ১৭ সদস্য বিশিষ্ট প্রস্তুতি কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।

নতুন কমিটির আহ্বায়ক কাজী মামুনুর রশীদ বাবলু বলেন, চন্দ্রগঞ্জ থানা স্বেচ্ছাসেবক লীগকে স্মার্ট সংগঠন হিসেবে গড়ে তোলা হবে।

সাবেক ছাত্রলীগ নেতাদের ঠিকানা হবে স্বেচ্ছাসেবক লীগ।

লক্ষ্মীপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বেলাল হোসেন বলেন, কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী সংগঠনকে গতিশীল করতে চন্দ্রগঞ্জ থানায় সম্মেলনের লক্ষ্যে এ কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। নির্দিষ্ট সময়ে সম্মেলনের আয়োজন করা হবে।



Our Like Page
Developed by: BD IT HOST