November 14, 2026, 2:28 pm
শিরোনামঃ
শাহজাদপুরে রংধনু মডেল স্কুলে ৭ জন উপ-সচিব পরিদর্শন পাঁচ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি পরিবারের চলতি মৌসুমে সাড়ে ৮ লাখ টন ধান-চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা: খাদ্যমন্ত্রী দিরাই সরকারী উচ্চ বিদ্যালয়ে ১২০০ শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহনে প্রাথমিক বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত নরসিংদীর শিবপুরে জাকের পার্টির দাওয়াতী রেলি অনুষ্ঠিত নোয়াখালী জেলার বিভিন্ন থানা ও সার্কেল অফিস পরিদর্শন করলেন ডিআইজি, চট্টগ্রাম রেঞ্জ নেত্রকোণা জেলা পুলিশের রিজার্ভ অফিস বার্ষিক পরিদর্শন করলেন রেঞ্জ ডিআইজি প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানীর পরিচ্ছন্নতা কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা সভায় সভাপতিত্ব করেন রাজউক ইন্সপেক্টর বাদল ও কারারক্ষী ফয়সাল উভয়ের বিরুদ্ধেই অবৈধ সম্পদ ও ক্ষমতার অপব্যবহারের চাঞ্চল্যকর অভিযোগ: গুলি ও হুমকিতে সাংবাদিকতার কণ্ঠরোধ বন্ধ করা যাবে না, অন্যায়ের বিরুদ্ধে কলম চলবে
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

চলতি মৌসুমে সাড়ে ৮ লাখ টন ধান-চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা: খাদ্যমন্ত্রী

Reporter Name

সেলিম মিয়া : চলতি আমন মৌসুমে সারা দেশে মোট সাড়ে ৮ লাখ মেট্রিক টন ধান ও চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। মানিকগঞ্জের সাটুরিয়ায় অভ্যন্তরীণ আমন সংগ্রহ অভিযানের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা এ তথ্য জানান। ধান ও চাল সংগ্রহের ক্ষেত্রে কৃষকদের সুবিধা নিশ্চিত করা এবং মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য বন্ধ করাই সরকারের মূল লক্ষ্য বলে উল্লেখ করেন তিনি।

সংগ্রহ অভিযানের বিস্তারিত তুলে ধরে খাদ্যমন্ত্রী জানান, চলতি মৌসুমে সরাসরি কৃষকদের কাছ থেকে ৩ লাখ মেট্রিক টন আমন ধান কেনা হবে। এছাড়া মিলারদের কাছ থেকে ৫ লাখ মেট্রিক টন সিদ্ধ চাল এবং ৫০ হাজার মেট্রিক টন আতপ চাল সংগ্রহের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কৃষকদের উৎপাদন খরচ ও ন্যায্য মুনাফার কথা ভেবে প্রতি কেজি ধান ৩৫ টাকা, সিদ্ধ চাল ৪৯ টাকা এবং আতপ চাল ৪৮ টাকা দর নির্ধারণ করা হয়েছে। ফলে কৃষকরা প্রতি মণ মানসম্মত ধান বিক্রিতে সরকারি কেন্দ্রে ১ হাজার ৪০০ টাকা পাবেন।

ঘোষিত সময়সূচি অনুযায়ী, ধান সংগ্রহ কার্যক্রম শুরু হয়ে আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। চাল সংগ্রহের কার্যক্রম শুরু হবে ১ ডিসেম্বর থেকে এবং শেষ হবে একই সময়ে। খাদ্যমন্ত্রী জানান, প্রাকৃতিক দুর্যোগ কিংবা বৈশ্বিক বাজারে খাদ্যপণ্যের মূল্যবৃদ্ধির ঝুঁকি এড়াতে পর্যাপ্ত সরকারি খাদ্য মজুত বজায় রাখা জরুরি। ধান-চাল সরবরাহের বিপরীতে কৃষকদের পাওনা পরিশোধে কোনো ধরনের বিলম্ব না করার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের তিনি কড়া নির্দেশনা দেন।

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার বালিয়াটি ইশ্বরচন্দ্র উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা। অনুষ্ঠানে খাদ্য মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মো: মাসুদ রানা, খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক মু. জসীম উদ্দিন খানসহ অন্যান্য উচ্চপদস্থ সরকারি ও রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। চলতি মৌসুমে মানিকগঞ্জ জেলায় সর্বমোট ১ হাজার ৩২২ মেট্রিক টন ধান সংগ্রহের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যার মধ্যে ঘিওর উপজেলায় সর্বোচ্চ ৩৩৯ মেট্রিক টন সংগ্রহ করা হবে।



Our Like Page
Developed by: BD IT HOST