November 14, 2026, 2:20 pm
শিরোনামঃ
শাহজাদপুরে রংধনু মডেল স্কুলে ৭ জন উপ-সচিব পরিদর্শন পাঁচ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি পরিবারের চলতি মৌসুমে সাড়ে ৮ লাখ টন ধান-চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা: খাদ্যমন্ত্রী দিরাই সরকারী উচ্চ বিদ্যালয়ে ১২০০ শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহনে প্রাথমিক বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত নরসিংদীর শিবপুরে জাকের পার্টির দাওয়াতী রেলি অনুষ্ঠিত নোয়াখালী জেলার বিভিন্ন থানা ও সার্কেল অফিস পরিদর্শন করলেন ডিআইজি, চট্টগ্রাম রেঞ্জ নেত্রকোণা জেলা পুলিশের রিজার্ভ অফিস বার্ষিক পরিদর্শন করলেন রেঞ্জ ডিআইজি প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানীর পরিচ্ছন্নতা কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা সভায় সভাপতিত্ব করেন রাজউক ইন্সপেক্টর বাদল ও কারারক্ষী ফয়সাল উভয়ের বিরুদ্ধেই অবৈধ সম্পদ ও ক্ষমতার অপব্যবহারের চাঞ্চল্যকর অভিযোগ: গুলি ও হুমকিতে সাংবাদিকতার কণ্ঠরোধ বন্ধ করা যাবে না, অন্যায়ের বিরুদ্ধে কলম চলবে
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

পাঁচ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি পরিবারের

Reporter Name

মোঃ আমীরুল ইসলাম-স্টাফ রিপোর্টার:

বাগেরহাটের মোংলায় পাঁচ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় ১৪ দিন পর গ্রেপ্তার হয়েছেন মোংলা বন্দর কর্তৃপক্ষের কর্মচারী ইয়ার মুহাম্মদ সুমীর। শুক্রবার (১৩ নভেম্বর) হবিগঞ্জ থেকে এসআরবি-৯-এর সহযোগিতায় তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁকে মোংলা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

শনিবার (১৪ নভেম্বর) দুপুরে তাঁকে আদালতে পাঠিয়েছে পুলিশ। অভিযুক্ত গ্রেপ্তার হলেও দ্রুত বিচার সম্পন্ন করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন নির্যাতনের শিকার শিশুটির বাবা।

মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান গ্রেপ্তার ও আদালতে পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৫ অক্টোবর বিকেল সাড়ে চারটার দিকে মোংলা বন্দরের মাধবী আবাসিক এলাকার অভিযুক্তের বাসায় খেলতে যায় শিশুটি। এ সময় অভিযুক্তের স্ত্রী ঘুমিয়ে থাকার সুযোগে চকলেটের প্রলোভন দেখিয়ে শিশুটিকে শয়নকক্ষে নিয়ে ধর্ষণ করা হয় বলে অভিযোগ করেন শিশুটির বাবা। পরে কান্নাকাটি করতে করতে বাড়িতে ফিরে মায়ের কাছে ঘটনার কথা জানায় শিশুটি।

ঘটনার পর শিশুটির শারীরিক অবস্থার অবনতি হলে তাকে প্রথমে মোংলা বন্দর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে ২৬ থেকে ২৮ অক্টোবর পর্যন্ত চিকিৎসা চলে। পরে অবস্থার উন্নতি না হওয়ায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) নেওয়া হয়। এ ঘটনায় শিশুটির বাবা মো. ইব্রাহিম মিয়া ৩০ অক্টোবর মোংলা থানায় মামলা করেন।

আসামি গ্রেপ্তারের পর শিশুটির বাবা মো. ইব্রাহিম মিয়া বলেন, মেয়ের সঙ্গে ঘটে যাওয়া ঘটনায় তাঁরা পুরোপুরি ভেঙে পড়েছেন। দীর্ঘদিন পর আসামি গ্রেপ্তার হওয়ায় কিছুটা স্বস্তি ফিরেছে। তবে শুধু গ্রেপ্তারেই যেন মামলার কার্যক্রম সীমাবদ্ধ না থাকে। দ্রুত বিচার সম্পন্ন করে অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। এমন শাস্তি দিতে হবে, যাতে ভবিষ্যতে আর কোনো শিশুকে এ ধরনের নির্যাতনের শিকার হতে না হয়।

অভিযুক্ত ইয়ার মুহাম্মদ সুমীর মোংলা বন্দর কর্তৃপক্ষের সিভিল অ্যান্ড হাইড্রোলিক্স বিভাগের সিনিয়র আউটডোর অ্যাসিস্ট্যান্ট পদে কর্মরত ছিলেন। তাঁর বাড়ি হবিগঞ্জ জেলায়।

এদিকে,অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ার পর অভিযুক্তকে সাময়িক বরখাস্ত করেছে মোংলা বন্দর কর্তৃপক্ষ। একই সঙ্গে তাঁর নামে বরাদ্দ আবাসিক ফ্ল্যাটের বরাদ্দ বাতিল করা হয়েছে। ঘটনার তদন্তে গঠন করা হয়েছে পাঁচ সদস্যের কমিটি। বিষয়টি নিশ্চিত করেছেন মোংলা বন্দর কর্তৃপক্ষের পরিচালক (প্রশাসন) লেফটেন্যা ন্ট কর্নেল আরিফ বিল্লাহ।

মোংলা থানার ওসি আতিকুর রহমান জানান,হবিগঞ্জ থেকে গ্রেপ্তারের পর অভিযুক্তকে মোংলা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছেশনিবার দুপুরে তাঁকে আদালতে পাঠানো হয়েছে।

১৪ দিন পর অভিযুক্তের গ্রেপ্তারে মামলার তদন্ত ও বিচারিক কার্যক্রম নিয়ে নতুন করে প্রত্যাশা তৈরি হয়েছে শিশুটির পরিবারের মধ্যে। তাঁদের দাবি, দীর্ঘসূত্রতা এড়িয়ে দ্রুত তদন্ত ও বিচার শেষ করে অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক।



Our Like Page
Developed by: BD IT HOST