November 14, 2026, 1:20 pm
শিরোনামঃ
নরসিংদীর শিবপুরে জাকের পার্টির দাওয়াতী রেলি অনুষ্ঠিত নোয়াখালী জেলার বিভিন্ন থানা ও সার্কেল অফিস পরিদর্শন করলেন ডিআইজি, চট্টগ্রাম রেঞ্জ নেত্রকোণা জেলা পুলিশের রিজার্ভ অফিস বার্ষিক পরিদর্শন করলেন রেঞ্জ ডিআইজি প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানীর পরিচ্ছন্নতা কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা সভায় সভাপতিত্ব করেন রাজউক ইন্সপেক্টর বাদল ও কারারক্ষী ফয়সাল উভয়ের বিরুদ্ধেই অবৈধ সম্পদ ও ক্ষমতার অপব্যবহারের চাঞ্চল্যকর অভিযোগ: গুলি ও হুমকিতে সাংবাদিকতার কণ্ঠরোধ বন্ধ করা যাবে না, অন্যায়ের বিরুদ্ধে কলম চলবে “নতুন ব্যবসা সৃষ্টি,ব্যবসায়িক পরিকল্পনা প্রণয়ন ও কৌশল বাস্তবায়ন” শীর্ষক আলোচনা সভা ও জিডিএস ইন্সপাইরেশন অ্যাওয়ার্ড ২০২৬ বার্ষিক জুডিশিয়াল কনফারেন্স-২০২৬ অনুষ্ঠিত সাংবাদিকদের প্রবেশে প্রেস ক্লাবের সদস্যপদ বাধ্যতামূলক—এ কেমন মানসিকতা মেয়র পদপ্রার্থীদের? সাংবাদিকতার স্বাধীনতা কি প্রেস ক্লাবের সদস্যপদের কাছে জিম্মি?
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

নেত্রকোণা জেলা পুলিশের রিজার্ভ অফিস বার্ষিক পরিদর্শন করলেন রেঞ্জ ডিআইজি

Reporter Name

প্রথম বাংলা -নেত্রকোণা জেলা পুলিশের রিজার্ভ অফিসের বার্ষিক পরিদর্শন করেছেন ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি মোহাম্মদ জাহিদুল হাসান, বিপিএম-সেবা। শনিবার (১৪ নভেম্বর) নির্ধারিত সফরসূচি অনুযায়ী পুলিশ লাইন্স নেত্রকোণায় পৌঁছালে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান জেলার পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম।

পরিদর্শনকালে ডিআইজি জেলা পুলিশের রিজার্ভ অফিস, ডিপার্টমেন্টাল স্টোর, ক্লোথিং স্টোর, রেশন স্টোর, পুলিশ হাসপাতাল ও মোটরযান শাখাসহ বিভিন্ন দাপ্তরিক কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন।

এ সময় তিনি সংশ্লিষ্ট শাখাগুলোর কার্যক্রম, গুরুত্বপূর্ণ রেজিস্টার ও দাপ্তরিক নথিপত্র নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন। পাশাপাশি কার্যক্রমের মানোন্নয়ন ও দাপ্তরিক শৃঙ্খলা বজায় রাখার বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। পরিদর্শন শেষে তিনি পরিদর্শন বহিতে স্বাক্ষর করেন।

এর আগে পুলিশ লাইন্সের মাল্টিপারপাস ড্রিলশেডে জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার সদস্যদের অংশগ্রহণে রেঞ্জ ডিআইজির বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। পুলিশ সুপার মো. তরিকুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিআইজি মোহাম্মদ জাহিদুল হাসান, বিপিএম-সেবা।

সভায় পুলিশ সদস্যরা তাঁদের বিভিন্ন দাবি-দাওয়া ও কর্মক্ষেত্রের সমস্যার বিষয়গুলো তুলে ধরেন। ডিআইজি মনোযোগ সহকারে তাঁদের বক্তব্য শোনেন এবং উত্থাপিত বিষয়গুলো সমাধান ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা দেন।

এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



Our Like Page
Developed by: BD IT HOST