মোঃ টিপু সুলতান- স্টাফ রিপোর্টার:
সাভারের দুই মেয়র পদপ্রার্থী সাংবাদিকদের উদ্দেশে বলেছেন, “সাভার সরকারি কলেজের অনুষ্ঠানে প্রবেশ করতে হলে সাভার প্রেস ক্লাবের সদস্য হতে হবে।”
তাদের উদ্দেশে স্পষ্ট বার্তা—সাংবাদিকতা কোনো প্রেস ক্লাবের গণ্ডিতে বন্দি নয়।
প্রেস ক্লাবের সদস্য হলেই কেবল কেউ সাংবাদিক, আর সদস্য না হলেই তাঁর পেশাগত পরিচয় থাকবে না—এমন ধারণা সম্পূর্ণ অগ্রহণযোগ্য।
যারা মেয়র হওয়ার স্বপ্ন দেখছেন, তারা যদি এখনই সাংবাদিকদের মধ্যে সদস্যপদের ভিত্তিতে বিভাজন তৈরি করেন, তাহলে মেয়রের চেয়ারে বসে সাধারণ মানুষের সঙ্গে তাদের আচরণ কেমন হবে, তা নিয়ে প্রশ্ন ওঠাই স্বাভাবিক।
সাভারের সাংবাদিকদের প্রতি আহ্বান—যেসব মেয়র পদপ্রার্থী সাংবাদিকদের পেশাগত মর্যাদা দিতে জানেন না, সদস্যপদের অজুহাতে সাংবাদিকদের অপমান করেন, তাদের কোনো সভা-সমাবেশ, কর্মসূচি কিংবা প্রচারণা আপনারা কাভার করবেন না।
সাংবাদিকদের ঐক্যই হোক প্রতিবাদের ভাষা”মনে রাখবেন, সংবাদমাধ্যম কারও ব্যক্তিগত সম্পত্তি নয়, সাংবাদিকরাও কারও অনুগত কর্মী নন।
সাংবাদিকদের সম্মান নিয়ে ছিনিমিনি খেলার সুযোগ কাউকে দেওয়া যাবে না।
#বাংলাদেশ #সাংবাদিকসমাজ,
#বাংলাদেশপ্রেসকাউন্সিল