মোঃ টিপু সুলতান স্টাফ রিপোর্টার:
অদ্য ১৪ নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ, শনিবার সকাল ১০:০০ ঘটিকায় বার্ষিক জুডিশিয়াল কনফারেন্স-২০২৬ অনুষ্ঠিত হয়।কনফারেন্সে সভাপতিত্ব করেন জনাব মোঃ রফিকুল ইসলাম, মাননীয় সিনিয়র জেলা ও দায়রা জজ, ঢাকা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা পুলিশের অভিভাবক, পুলিশ সুপার জনাব শামীমা পারভীন মহোদয়।
বিশেষ অতিথির বক্তব্যে পুলিশ সুপার বিচার বিভাগ ও পুলিশের মধ্যে পারস্পরিক সমন্বয় ও সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।
তিনি বলেন, ন্যায়বিচার প্রতিষ্ঠা, অপরাধ নিয়ন্ত্রণ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিচার বিভাগ ও পুলিশের সমন্বিত উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ লক্ষ্যে মামলার তদন্তে পেশাদারত্ব, নিরপেক্ষতা ও স্বচ্ছতা বজায় রাখার পাশাপাশি বিচারিক কার্যক্রমে পুলিশি সহযোগিতা অব্যাহত থাকবে।
কনফারেন্সে বিচার বিভাগ ও পুলিশের মধ্যে সমন্বয় জোরদার, বিচারাধীন মামলার দ্রুত নিষ্পত্তি এবং ন্যায়বিচার প্রতিষ্ঠায় পারস্পরিক সহযোগিতার বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
এ সময় বিচার বিভাগ ও ঢাকা জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।