October 21, 2026, 11:29 pm
শিরোনামঃ
শারদীয় দুর্গাপূজার প্রতিমা বিসর্জন পর্যবেক্ষণ ও শুভেচ্ছা বিনিময় মানিকগঞ্জের সম্প্রীতির সুনাম ধরে রাখতে হবে :খাদ্যমন্ত্রী ‘আগে কাজ দেন, তারপর দোকান ভাঙেন’ ধর্মীয় সম্প্রীতি বজায় ও মেধাভিত্তিক প্রশাসন প্রতিষ্ঠায় বিএনপি সরকার অঙ্গীকারাবদ্ধ: জনপ্রশাসন উপদেষ্টা শাহজাদপুরে জেলা কর্মকর্তা আনসার ও ভিডিপি দূর্গা পূজা মন্ডপ পরিদর্শন ময়মনসিংহে কালিবাড়ি দাসপাড়ায় হামলার ঘটনায় ঘটনাস্থল পরিদর্শনে করলেন মসিক প্রশাসক প্রধানমন্ত্রীকে জড়িয়ে ধরতে চেয়ে ওএসডি হলেন রাজশাহী বিভাগীয় কমিশনার লক্ষ্মীপুরে বাস থেকে নামিয়ে ভিপি হেলালকে মারধর ও মব সৃষ্টির চেষ্টা, আটক ১ শাহজাদপুরে দরিদ্র ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ঢেউটিন ও চেক বিতরণ শেরপুরের ডিসির বি”রুদ্ধে সার কালো”বাজারি মাম”লার বাদীকে ‘ধ”মক’! সত্য বনাম প্রো’পাগান্ডা
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

ছয় অতিরিক্ত ডিআইজিকে বদলি

Reporter Name

প্রথম বাংলা – ঢাকায় কর্মরত পাঁচজন এবং সিলেটে র একজন অতিরিক্ত ডিআইজি (অতিরিক্ত উপ-পুলিশ মহাপরির্দশক) পদমর্যাদার কর্মকর্তাকে বদলি করা হয়েছে। মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

বদলি হওয়া কর্মকর্তাদের মধ্যে ঢাকায় কর্মরত তাপসুন নাসরীনকে পুলিশ সদরদপ্তরের অতিরিক্ত ডিআইজি,জেসমিন বেগমকে পুলিশ সদরদপ্তরে (টিআর), হামিদা পারভীনকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের যুগ্ম কমিশনার,শামসুন্নাহারকে পুলিশ সদরদপ্তরে এবং শাহজাদা মো. আসাদুজ্জামানকে চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের কমান্ড্যান্ট করা হয়েছে।

এছাড়া সিলেটের অতিরিক্ত ডিআইজি ফয়সল মাহমুদকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতি রিক্ত কমিশনার করা হয়েছে।এবছরের ৩১ মে এবং ১৬ অক্টোবর এই ছয় কর্মকর্তা পুলিশ সুপার থেকে অতিরিক্ত ডিআইজি হিসেবে পদোন্নতি পান।

এদিকে পৃথক আরেক প্রজ্ঞাপনে শিল্প পুলিশের ডিআইজি মঈনুল হককে খুলনা রেঞ্জ ডিআইজি এবং খুলনা রেঞ্জের ডিআইজি ড. খ. মহিদ উদ্দি নকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনারের দায়িত্ব দেওয়া হয়ে ছে।

তাছাড়া পৃথক অন্য এক প্রজ্ঞাপনে পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার ৬২ কর্মকর্তাকে নতুন দায়িত্ব দিয়েছে সরকার। এই ৬২ কর্মকর্তার মধ্যে ৪৭ জন গত ২১ সেপ্টেম্বর অতিরিক্ত পুলিশ সুপার থেকে পদোন্নতি পেয়ে পুলিশ সুপার হন।



Our Like Page
Developed by: BD IT HOST