March 17, 2026, 12:58 am
শিরোনামঃ
র‍্যাব-এসবি-সিআইডির শীর্ষ পদে রদবদল খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী অতিরিক্ত ভাড়া আদায় ঠেকাতে মোবাইল কোর্ট ও আইন-শৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে : সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী মসিকের সকল কর্মকর্তা ও কর্মচারী নগরবাসীর সেবক : নবনিযুক্ত প্রশাসক রুকুনোজ্জামান রোকন  “টাকাখেকো ইঞ্জিনিয়ার”সমীরণ মিস্ত্রী’গণপূর্তে শতকোটি টাকার সিন্ডিকেট”পরকীয়া কেলেঙ্কারি ও ভারত পর্যন্ত সম্পদের ছড়াছড়ি প্রকাশ্যে কেন্দ্রীয় শহিদ মিনারে এলোপাতাড়ি গুলি, নিহত ১ সিটিটিসি’র স্পেশাল অ্যাকশন গ্রুপের অভিযানে নয়জন মাদকসেবী গ্রেফতার কুমিল্লায় আর্মি মেডিকেল কলেজের স্থায়ী ক্যাম্পাস উদ্বোধন ও হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন ময়মনসিংহে যানজট ও নাগরিক সেবা শীর্ষক গোলটেবিল সংলাপ অনুষ্ঠিত ১২ সিটির পরিচ্ছন্নতাকর্মীদের ঈদ উপহার দিলেন প্রধানমন্ত্রী
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

ছাত্রলীগের গোপন বৈঠক, মিছিল-সমাবেশ ঠেকাতে অ্যাকশনে পুলিশ

Reporter Name

প্রথম বাংলা-সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে। গত বুধবার (২৩ অক্টোবর) রাতে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ। এরপর নিষিদ্ধ এই সংগঠনটির মিছিল-সমাবেশ, গোপন বৈঠক ঠেকানোর জন্য দৈনিক রিপোর্টিং চালু করেছে পুলিশের স্পেশাল ব্রাঞ্চ” একইসঙ্গে গ্রেফতারের জন্য চালু করেছে আলাদা ছক।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ কর্তৃক আয়োজিত মিছিল-মিটিং এর বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রসঙ্গে এক চিঠিতে এ তথ্য জানায় পুলিশের স্পেশাল ব্রাঞ্চ।

চিঠিতে বলা হয়, গত ২৩ অক্টোবর বাংলাদেশ ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করা হয়। সংগঠনটি নিষিদ্ধ হওয়ায় সংগঠনের নেতাকর্মী ও সমর্থক কর্তৃক যে কোন গোপন বৈঠক, সমাবেশ, সহিংসতা ও নাশকতামূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত হওয়ার আশঙ্কা রয়েছে।

গোপন বৈঠক,সমাবেশ,সহিংসতা ও নাশকতামূলক কর্মকাণ্ডের কোন তথ্য পাওয়া গেলে সে বিষয়ে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করে গৃহীত ব্যবস্থা এবং কোন নেতাকর্মী গ্রেফতার হলে গ্রেফতারের তথ্য নিম্নোক্ত ‘ছক’ মোতাবেক প্রতিদিন সকাল ৮ ঘটিকার মধ্যে অতিরিক্ত ডিআইজি, রাজনৈতিক সেন্ট্রাল (মোবাইল নং-০১৩২০-০০৫০৪২) বরাবর প্রেরণ করার জন্য অনুরোধ করা হলো।

গোপন বৈঠক,সমাবেশ,সহিংসতা ও নাশকতামূলক কর্মকাণ্ডের তথ্য ও গ্রেফতার তথ্য নামে দুটি ছক রাখা হয়েছে।গোপন বৈঠ ক, সমাবেশ, সহিংসতা ও নাশকতামূলক কর্মকাণ্ডের তথ্যের ছকে ক্রমিক নং,ইউনিটের নাম,কর্মকাণ্ডের বিবরণ,আইনগত কার্যক্রম,মন্তব্যের ঘর রয়েছে।

এছাড়া গ্রেফতার তথ্যের ছকে ক্রমিক নং,ইউনিটের নাম,কর্মকা ণ্ডের বিবরণ,গ্রেফতারকৃত ব্যক্তির নাম,ঠিকানা,পদবি (যদি থাকে),গৃহীত ব্যবস্থা ও মন্তব্যের ঘর রয়েছে।ছাত্রলীগ লগো”



Our Like Page
Developed by: BD IT HOST