August 1, 2026, 5:39 pm
শিরোনামঃ
সেকুল ইসলাম খানের শুভ জন্মদিন উদযাপনে ,কেক কাটা ও শুভকামনায় মুখর ছিলো দওপাড়া জামে মসজিদে জুম্মা নামাজ সময় মাদক কারবারিকে ধরে দেওয়া অনুরোধ করছি চন্দ্রগঞ্জ থানা ওসি পুটিয়া ইউনিয়ন এর প্রশাসনিক কর্মকর্তার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান স্থানীয় জনগণের আওয়ামীলীগের ধুসর খাদ্য কর্মকর্তা ইশরাত আহমেদ পাভেল বিএনপি সাজার চেস্টা পুলিশ ক্রীড়া ক্ষেত্রে সাফল্যের স্বাক্ষর রাখতে চায় : আইজিপি বায়তুল মোকাররমে অভিযান:বিপুল পরিমাণ ধারালো দেশীয় অস্ত্র উদ্ধারসহ গ্রেফতার ৩ সেনবাগে বিএনপির উদ্যোগে গাছের চারা বিতরণ অনুষ্ঠিত অননুমোদিত ভবন নির্মাণে কোনো ছাড় বা আপস নয় : গণপূর্ত প্রতিমন্ত্রী বাঁশখালীতে সংঘর্ষের ঘটনায় পুলিশের তাৎক্ষণিক পদক্ষেপ; জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যাহত চট্টগ্রাম ওয়াসার পানির সাথে ভাসিয়ে গেল ৮৬ কোটি টাকা
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

সেনবাগে বিএনপির উদ্যোগে গাছের চারা বিতরণ অনুষ্ঠিত

Reporter Name

এ কে এম নোমান

৩১ জুলাই (শুক্রবার) বিকেলে নোয়াখালীর সেনবাগ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে প্রধানমন্ত্রী
তারেক রহমানের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে সেনবাগ উপজেলা ও পৌরসভা বিএনপির উদ্যোগে গাছের
চারা বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচনী ইশতেহারে ঘোষিত পাঁচ বছরে ২৫ কোটি গাছ রোপণ কর্মসূচির অংশ হিসেবে নোয়াখালীর সেনবাগ উপজেলা ও সেনবাগ পৌর বিএনপির উদ্যোগে উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নোয়াখালী-২ (সেনবাগ-সোনাইমুড়ী আংশিক) আসনের জনগণের ভোটে ৬ বারের নির্বাচিত সংসদ সদস্য জনাব জয়নুল আবদিন ফারুক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সেনবাগ উপজেলা বিএনপির আহবায়ক মুক্তার হোসেন পাটোয়ারী, বিএনপি নেতা আব্দুল্লাহ আল মামুন, ৬নং কাবিলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন বাহার, সেনবাগ পৌর বিএনপির আহ্বায়ক ফারুক বাবুল, পৌর বিএনপির সাবেক আহবায়ক আব্দুল হান্নান লিটন, পৌর বিএনপির সদস্য সচিব শহীদ উল্যাহ্, ৯নং নবী পুর ইউনিয়ন বিএনপির আহবায়ক আমিন উল্যাহ বিএসসি।

এছাড়াও অনুষ্ঠানে সেনবাগ উপজেলা বিএনপি, পৌর বিএনপি, বিভিন্ন ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

উক্ত অনুষ্ঠানে এমপি ফারুক বলেন, পরিবেশ রক্ষা ও সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে এই বৃক্ষরোপণ কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।মাননীয় প্রধান মন্ত্রী তারেক রহমানের নির্বাচনী ইশতেহারে ঘোষিত ২৫ কোটি গাছ রোপণের লক্ষ্য বাস্তবায়নে বিএনপির প্রতিটি পর্যায়ের নেতাকর্মী সক্রিয়ভাবে কাজ করবেন বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।



Our Like Page
Developed by: BD IT HOST