June 17, 2026, 7:11 pm
শিরোনামঃ
গৌরীপুরে খাল পুনঃখনন ও টিআর প্রকল্প পরিদর্শন করলেন জেলা প্রশাসক ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হলেন মোতাহার হোসেন লোকজ সাংস্কৃতিক রাজধানী এই প্রতিপাদ্যে কেন্দুয়া ‘লোকজ সাহিত্য আসর’ উদ্বোধন মাতামুহুরী উপজেলায় ডাকাতি ও ধর্ষণ গ্রেপ্তার ৬ বিজ্ঞান ও প্রযুক্তির চর্চার মাধ্যমে নিজেদের দক্ষ করে তুলতে হবে : ময়মনসিংহ বিভাগীয় কমিশনার খাগড়াছড়িতে আ.লীগ-ছাত্রলীগের হামলায় বিএনপির ৬ নেতাকর্মী আহত টেকসই উন্নয়ন ও পরিকল্পনা প্রণয়নে সঠিক তথ্য-উপাত্তের বিকল্প নেই: বিভাগীয় কমিশনার দেশে বছরে ৩৫ লাখ টন খাদ্য অপচয় হয়: খাদ্যমন্ত্রী ভুয়া তথ্যের জালে সমাজ, সচেতনতায় হতে পারে মুক্তি জী এমন মাহাফুজুর রহমানের নেতৃত্বে লোহাগাড়া উপজেলা ( ইউএনও)র সাথে সাক্ষাৎ
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

জাজিরা উপজেলার শ্রেষ্ঠ বিদ্যালয় প্রধান হলেন মোঃ আলী হোসেন

Reporter Name

রাসেদুল ইসলাম রিয়াদ”জাজিরা(শরীয়তপুর) প্রতিনিধি:

শরীয়তপুরের জাজিরা উপজেলার দক্ষিণ ডুবলদিয়া আব্দুর রাজ্জাক হাই স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ আলী হোসেন ২০২৪ সালের জাতীয় শিক্ষা সপ্তাহে বিদ্যালয় পর্যায়ে শ্রেষ্ঠ বিদ্যালয় প্রধান নির্বাচিত হয়েছেন। শিক্ষার মান নিশ্চিতকরণ ও শিক্ষা ক্ষেত্রে বহুমুখী অবদান রাখার জন্য তিনি উপজেলা পর্যায়ে জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৪ উদযাপন কমিটি তাকে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত করেছেন।

বৃহস্পতিবার (২ মে) বিষয়টি নিশ্চিত করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ও জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৪ উদযাপন কমিটির সদস্য সচিব মো: সিরাজ উদ-দৌল্লাহ্।

অধ্যক্ষ মোঃ আলী হোসেনের নেতৃত্বে দক্ষিণ ডুবলদিয়া আব্দুর রাজ্জাক হাই স্কুল এন্ড কলেজের পাবলিক পরীক্ষার ফলাফল, খেলাধুলা, সাংস্কৃতিক চর্চা, সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা স্কাউটিং, ডিজিটাল প্রযুক্তির ব্যবহার, শিক্ষার পরিবেশ, দৃষ্টিনন্দন শিক্ষার্থীবান্ধব পরিবেশ, শিক্ষার্থীদের জন্য নতুন ভবন প্রভৃতি তৈরির মাধ্যমে শিক্ষার অনুকূল পরিবেশ সৃষ্টির এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন।

এ বিষয়ে অধ্যক্ষ মোঃ আলী হোসেন বলেন, শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত করতে আমি নিরলসভাবে কাজ করে যাচ্ছি। শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও পরিচালনা পর্ষদের ঐকান্তিক প্রচেষ্টায় প্রতিষ্ঠানে ভালো শিক্ষার পরিবেশ সৃষ্টি হয়েছে। শ্রেষ্ঠ বিদ্যালয় প্রধান  নির্বাচিত হওয়ায় উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা শিক্ষা অফিসার, সহকারী শিক্ষা অফিসার, শিক্ষকসহ বিদ্যলয়ের শিক্ষার্থী এবং অভিভাবকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। ভবিষ্যতেও বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়নে নিয়মিত কাজ করে যাব।



Our Like Page
Developed by: BD IT HOST