July 3, 2026, 3:54 pm
শিরোনামঃ
চন্দ্রগঞ্জে ইয়াবা, নগদ টাকা ও মোবাইলসহ দুই মাদক কারবারি গ্রেফতার নেতাকর্মীদের চোখে এখন আর জল নেই, আছে শুধুই আগুন, এই আগুন বিস্ফোরিত হবে শীঘ্রই – ওবায়দুল কাদের জামাতের সাথে বিএনপির বিরোধ লোক দেখানো-গৌতম লাহিড়ী কমলনগরে বেত্রাঘাতে তৃতীয় শ্রেণির ছাত্র অসুস্থ, শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ রাজস্ব আদায়ে ময়মনসিংহ সদর এসিল্যান্ডের সাফল্য, এক অর্থবছরে আদায় প্রায় ১৫ কোটি ৮০ লাখ টাকা জুলাই গণঅভ্যুত্থান নিয়ে বিএনপির সংসদ সদস্য নিলোফার চৌধুরী মনির বক্তব্যকে ‘অযাচিত’ দুদকের নতুন কমিশনার হিসেবে ড. মো. আশরাফুর রহমানের নাম আলোচনায় বিভিন্ন জেলায় ব্যবসায়ীদের ধান গ্রহণ, কৃষকদের হয়রানির অভিযোগ তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৮২ জন গ্রেফতার ধোবাউড়া সাবরেজিস্টার অফিসে শ্রেণি জালিয়াতিতে সরকারি রাজস্ব ফাঁকির অভিযোগ
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

জামায়াতকে কর্মসূচি পালনে অবশ্যই পুলিশের অনুমতি নিতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

Reporter Name

প্রথম বাংলা – স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, নির্বাচন কমিশন থেকে ঘোষিত অনিবন্ধিত সংগঠন জামায়াতে ইসলামী। তাই কর্মসূচি পালন করতে হলে অবশ্যই পুলিশের অনুমতি নিতে হবে। আজ মঙ্গলবার (৩০ মে) ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিবি) মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

সোমবার দলটির চারনেতাকে আটকের পর ছেড়ে দেয়ার কথাও জানান মন্ত্রী। তিনি বলেন, বিরোধী দলগুলো দেশে উত্তেজনা তৈরির লক্ষ্যেই উস্কানীমূলক পরিস্থিতি করতে চাইছে। বিরোধী দলগুলো বিভিন্ন সভা-সমাবেশ করছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সব রাজনৈতিক দল স্বাধীনভাবে তাদের কর্মসূচি পালন করছে। সরকার বাধা দিচ্ছে না বরং বিএনপি সভা-সমাবেশ শেষে আওয়ামী লীগ অফিসে হামলা করছে। নির্বাচন ঘনিয়ে আসার কারণে বিভিন্ন রাজনৈতিক দল উত্তেজনা তৈরির চেষ্টা করছে।

কেরানীগঞ্জে বিএনপি-আওয়ামী লীগের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার বিষয়ে আসাদুজ্জামান খান কামাল বলেন, দক্ষিণ কেরানীগঞ্জে বিএনপির সমাবেশে কোনো বাধা দেয়নি পুলিশ। তারপরও তারা সমাবেশে যাওয়ার সময় আওয়ামী লীগের কার্যালয়ের সামনে উসকানিমূলক স্লোগান দেওয়ায় সংঘর্ষের সৃষ্টি হয়। আওয়ামী লীগের কার্যালয় ভাঙচুর করে।



Our Like Page
Developed by: BD IT HOST