June 13, 2026, 6:14 pm
শিরোনামঃ
গৌরীপুরে খাল পুনঃখনন ও টিআর প্রকল্প পরিদর্শন করলেন জেলা প্রশাসক ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হলেন মোতাহার হোসেন লোকজ সাংস্কৃতিক রাজধানী এই প্রতিপাদ্যে কেন্দুয়া ‘লোকজ সাহিত্য আসর’ উদ্বোধন মাতামুহুরী উপজেলায় ডাকাতি ও ধর্ষণ গ্রেপ্তার ৬ বিজ্ঞান ও প্রযুক্তির চর্চার মাধ্যমে নিজেদের দক্ষ করে তুলতে হবে : ময়মনসিংহ বিভাগীয় কমিশনার খাগড়াছড়িতে আ.লীগ-ছাত্রলীগের হামলায় বিএনপির ৬ নেতাকর্মী আহত টেকসই উন্নয়ন ও পরিকল্পনা প্রণয়নে সঠিক তথ্য-উপাত্তের বিকল্প নেই: বিভাগীয় কমিশনার দেশে বছরে ৩৫ লাখ টন খাদ্য অপচয় হয়: খাদ্যমন্ত্রী ভুয়া তথ্যের জালে সমাজ, সচেতনতায় হতে পারে মুক্তি জী এমন মাহাফুজুর রহমানের নেতৃত্বে লোহাগাড়া উপজেলা ( ইউএনও)র সাথে সাক্ষাৎ
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

ডিএমপিতে পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট বিষয়ক ট্রেনিং অব ট্রেনার্স (ToT) কোর্সের উদ্বোধন

Reporter Name

প্রথম বাংলা : ডিএমপিতে পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট বিষয়ক ট্রেনিং অব ট্রেনার্স (ToT) কোর্সের উদ্বোধনী অনুষ্ঠান ডিএমপি ট্রেনিং একাডেমি, রাজারবাগে অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৭ আগস্ট ২০২৫) সকাল ৮:৩০ টায় ডিএমপি ট্রেনিং একাডেমি, রাজারবাগে এ উদ্বোধনী অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়েছে।এই প্রশিক্ষণ কোর্সে ডিএমপির বিভিন্ন বিভাগে কর্মরত উপ-পুলিশ কমিশনার থেকে এএসআই পর্যন্ত মোট ৪০ জন পুলিশ সদস্য অংশগ্রহণ করছেন।

এই প্রশিক্ষণের মূল উদ্দেশ্য হলো জনশৃঙ্খলা ব্যবস্থাপনায় দক্ষ প্রশিক্ষক তৈরি করা। এই প্রশিক্ষকরা পরবর্তীতে ডিএমপির প্রায় ৩১,০০০ পুলিশ সদস্যকে পর্যায়ক্রমে প্রশিক্ষণ প্রদান করবেন। এর মাধ্যমে জনসাধারণের জীবনযাত্রা স্বাভাবিক রাখা এবং জানমাল ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশি কার্যক্রমকে আরও যুগোপযোগী করা হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মেট্রোপ লিটন পুলিশের যুগ্ম পুলিশ কমিশনার (ট্রেনিং) সুলতানা নাজমা হোসেন,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মেট্রোপ লিটন পুলিশের যুগ্ম পুলিশ কমিশনার মো.আবুল কালাম আযাদ এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের যুগ্ম পুলিশ কমিশনার মুহাম্মদ সাইফুল ইসলাম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (ওয়েলফেয়ার অ্যান্ড ফোর্স) রওনক আলম।

অনুষ্ঠানে প্রধান অতিথি জনাব সুলতানা নাজমা হোসেন জনশৃঙ্খলা ব্যবস্থাপনায় প্রশিক্ষণের গুরুত্ব তুলে ধরেন এবং প্রশিক্ষণার্থীদের এই কোর্স থেকে অর্জিত জ্ঞান কার্যকরভাবে নিজ নিজ কর্মক্ষেত্রে কাজে লাগানোর পরামর্শ দেন। বিশেষ অতিথিরা প্রশিক্ষণের মাধ্যমে পুলিশ সদস্যদের দক্ষতা বৃদ্ধি এবং জনগণের সেবায় পুলিশের ভূমিকা জোরদার করার বিষয়ে আলোচনা করেন। সভাপতি জনাব রওনক আলম সকলকে ধন্যবাদ জানিয়ে প্রশিক্ষণের সফলতা কামনা করেন।

এই প্রশিক্ষণ কোর্সটি ডিএমপির পিআর অ্যান্ড এইচআরডি বিভাগের আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে’এটি পুলিশ সদস্যদের পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং জনশৃঙ্খলা ব্যবস্থাপনায় আধুনিক পদ্ধতি প্রয়োগে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করা হচ্ছে।



Our Like Page
Developed by: BD IT HOST