June 16, 2026, 11:46 am
শিরোনামঃ
গৌরীপুরে খাল পুনঃখনন ও টিআর প্রকল্প পরিদর্শন করলেন জেলা প্রশাসক ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হলেন মোতাহার হোসেন লোকজ সাংস্কৃতিক রাজধানী এই প্রতিপাদ্যে কেন্দুয়া ‘লোকজ সাহিত্য আসর’ উদ্বোধন মাতামুহুরী উপজেলায় ডাকাতি ও ধর্ষণ গ্রেপ্তার ৬ বিজ্ঞান ও প্রযুক্তির চর্চার মাধ্যমে নিজেদের দক্ষ করে তুলতে হবে : ময়মনসিংহ বিভাগীয় কমিশনার খাগড়াছড়িতে আ.লীগ-ছাত্রলীগের হামলায় বিএনপির ৬ নেতাকর্মী আহত টেকসই উন্নয়ন ও পরিকল্পনা প্রণয়নে সঠিক তথ্য-উপাত্তের বিকল্প নেই: বিভাগীয় কমিশনার দেশে বছরে ৩৫ লাখ টন খাদ্য অপচয় হয়: খাদ্যমন্ত্রী ভুয়া তথ্যের জালে সমাজ, সচেতনতায় হতে পারে মুক্তি জী এমন মাহাফুজুর রহমানের নেতৃত্বে লোহাগাড়া উপজেলা ( ইউএনও)র সাথে সাক্ষাৎ
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

ডিএসইর স্বতন্ত্র পরিচালক হলেন ব্রিগেডিয়ার ইমরান হামিদ

Reporter Name

প্রথম বাংলা – ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) স্বতন্ত্র পরিচালক হিসেবে পুনরায় নিয়োগ পেয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল এম ইমরান হামিদ।

আগামী ৩ বছরের জন্য তাকে ডিএসইর স্বতন্ত্র পরিচালক হিসেবে নিয়োগ দিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। গত ১৫ মার্চ থেকে তিনি ডিএসইতে যোগদান করেছেন।

এর আগে গত ১৪ মার্চ ডিএসইর ব্যবস্থাপনা পরিচালকের কাছে স্বতন্ত্র পরিচালক নিয়োগের বিষয়ে চিঠি দিয়েছে বিএসইসি।

বিএসইসির দেওয়া চিঠিতে বলা হয়, ডিএসইর বোর্ড ও প্রশাসন আইন-২০১৩ এর ৫ (২) ধারা অনুযায়ী ব্রিগেডিয়ার জেনারেল এম ইমরান হামিদকে আগামী ৩ বছরের জন্য পুনরায় ডিএসই’র স্বতন্ত্র পরিচালক হিসেবে নিয়োগ অনুমোদন দেওয়া হয়েছে।

গত ১৫ মার্চ থেকে আগামী ৩ বছরের জন্য তার নতুন নিয়োগ গণ্য হবে বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে।

উল্লেখ, এম ইমরান হামিদ বাংলাদেশ সেনাবাহিনীর ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেড কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করছেন।



Our Like Page
Developed by: BD IT HOST