June 13, 2026, 6:22 pm
শিরোনামঃ
গৌরীপুরে খাল পুনঃখনন ও টিআর প্রকল্প পরিদর্শন করলেন জেলা প্রশাসক ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হলেন মোতাহার হোসেন লোকজ সাংস্কৃতিক রাজধানী এই প্রতিপাদ্যে কেন্দুয়া ‘লোকজ সাহিত্য আসর’ উদ্বোধন মাতামুহুরী উপজেলায় ডাকাতি ও ধর্ষণ গ্রেপ্তার ৬ বিজ্ঞান ও প্রযুক্তির চর্চার মাধ্যমে নিজেদের দক্ষ করে তুলতে হবে : ময়মনসিংহ বিভাগীয় কমিশনার খাগড়াছড়িতে আ.লীগ-ছাত্রলীগের হামলায় বিএনপির ৬ নেতাকর্মী আহত টেকসই উন্নয়ন ও পরিকল্পনা প্রণয়নে সঠিক তথ্য-উপাত্তের বিকল্প নেই: বিভাগীয় কমিশনার দেশে বছরে ৩৫ লাখ টন খাদ্য অপচয় হয়: খাদ্যমন্ত্রী ভুয়া তথ্যের জালে সমাজ, সচেতনতায় হতে পারে মুক্তি জী এমন মাহাফুজুর রহমানের নেতৃত্বে লোহাগাড়া উপজেলা ( ইউএনও)র সাথে সাক্ষাৎ
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

ডিবি পুলিশের পৃথক অভিযানে ময়মনসিংহে হেরোইনসহ দুইজন গ্রেফতার

Reporter Name

প্রথম বাংলা – ময়মনসিংহ জেলা গোয়েন্দা শাখা পৃথক অভিযানে ২৮ গ্রাম হেরোইনসহ মাদক কারবারি মোঃ তুহিন ও মোঃ আব্দুল আলিমকে গ্রেফতার করে। ডিবি পুলিশ জানায়, জেলা আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখা এবং মাদকসহ সকল প্রকার অপরাধ নিয়ন্ত্রণে রাখতে পুলিশ সুপার মাছুম আহাম্মাদ ভুঞার নির্দেশ পালনে ডিবি পুলিশের অফিসার ইন-চার্জ মোঃ ফারুক হোসেন গোয়েন্দা শাখার সকল অফিসার ও ফোর্সদের নিয়ে অভিযান অব্যাহত রেখেছে।

গত ২৪ ঘন্টায় ১৭ মে পৃথক অভিযানে এসআই সুমন চন্দ্র সরকার সংগীয় অফিসার ও ফোর্সসহ অভিযান চালিয়ে কোতোয়ালি থানাধীন কিসমত গ্রামের মোঃ আঃ হাকিমের ছেলে মাদক কারবারি মোঃ তুহিন(২৫) কে এবং অপর এক অভিযানে এসআই শেখ গোলাম মোস্তফা রুবেল সংঙ্গীয় অফিসার ও ফোর্সসহ অভিযান চালিয়ে ঈশ্বরগঞ্জ উপজেলা সড়ক ও জনপথ উপ-সহকারী প্রকৌশলী কার্যালয়ের সাম নে থেকে গৌরীপুর থানাধীন খালিজুড়ি গ্রামের মৃত আবুল হাসেমের ছেলে মাদক কারবারি মোঃ আব্দুল আলিম(৪৫) কে ১৩ গ্রাম হেরোইনসহ গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আসামিরা দীর্ঘদিন যাবৎ মাদক কারবারির সা থে জড়িত। মাদক কারবারি মোঃ তুহিনের বিরুদ্ধে আরোও ২টি মামলা রয়েছে এবং মাদক কারবারি মোঃ আব্দুল আলিমের বিরুদ্ধে আরও ৫টি মামলা রয়েছে।এই চক্রের সাথে জড়িত অন্যান্যদের সনাক্ত ও গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে বলে ডিবি পুলিশ জানিয়েছে।২৮ গ্রাম হেরোইন উদ্ধার বিষয়ে গ্রেফতারকৃত ২ জন আসামীর বিরুদ্ধে কোতোয়ালী মডেল থানা ও ঈশ্বরগঞ্জ থানায় পৃথক পৃথক মামলা রুজু হয়েছে। আসামীদের আদালতে সোপর্দ্দ করা হয়েছে।



Our Like Page
Developed by: BD IT HOST