July 11, 2026, 9:07 pm
শিরোনামঃ
নান্দাইল ডিজিটাল প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত সেক্রেটারি বিল্লাল হোসেনের সুস্থতা কামনায় দোয়া ঢামেক এর ৮০ বছর পূর্তি ও ৮১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ৯৬১ বোতল ফেন্সিডিলসহ একজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে উত্তরা পশ্চিম থানা পুলিশ নরসিংদীর মাধবদীতে ৩ বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি হামলায় ৩ জন আহত মাদ্রাসাগুলোতে ঈমানের দিশা নাই, ইসলামের আসল ধারার জ্ঞান নাই, মানবতার শিক্ষা নাই। -আল্লামা ইমাম হায়াত। জনগণের ন্যায়বিচার প্রাপ্তি নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: চীফ হুইপ নূরুল ইসলাম মণি যেখানে যাব, এক সাথে যাব’—সাংবাদিক সাইমনের ভাতিজা তানজিল ইসলাম নাঈমের বিবাহে মিরপুর প্রেসক্লাব পরিবারের ভালোবাসার মিলনমেলা আধুনিক শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে সরকার নিরলসভাবে কাজ করছে : তথ্য প্রতিমন্ত্রী বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন কর্তৃক বরিশাল জেলার আগৈলঝাড়া থানা পুলিশের উপর হামলার প্রতিবাদ ধোবাউড়ায় শিশুকে দলবদ্ধ ধর্ষণ ও হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

ঢাকা কর ন্যায্যতার দাবিতে বাংলাদেশ কৃষক ফেডারেশনের সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত

Reporter Name

 

মোঃ শহিদুল ইসলাম
সিনিয়র স্টাফ রিপোর্টারঃ

জাতীয় প্রেসক্লাবের সামনে ২৩ সেপ্টেম্বর,রোজ শুক্রবার, বিকেলে ৪ ঘটিকায় “কর ন্যয্যতার” দাবিতে সমাবেশ অনুষ্ঠিত হয়। বাংলাদেশ কৃষক ফেডারেশনের সভাপতি কমরেড বদরুল আলমের সভাপতিত্বে,জায়েদ ইকবাল খানের পরিচালনা সমাবেশে বক্তব্য রাখেন এএএম ফয়েজ হোসেন,

সাধারণ সম্পাদক, বাংলাদেশ শ্রমিক ফেডারেশন, বাহারানে সুলতান বাহার,সভাপতি,জাগো বাংলা গার্মেন্টস শ্রমিক ফেডারেশন, লাভলী ইয়াসমিন, সভাপতি,রেডিমেড গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশন, সালেহা ইসলাম শান্তনা,সভাপতি,মাদারল্যান্ড গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশন,আশা মণি,প্রচার সম্পাদক, বাংলাদেশ কিষাণী সভা,

রেহেনা বেগম,সহ – সভাপতি, বাংলাদেশ কৃষক ফেডারেশন,শাহাবুদ্দিন মাতুব্বর, সভাপতি,ঢাকা মহানগর বাংলাদেশ কৃষক ফেডারেশন,রুহুল আমিন,সহ সাংগঠনিক সম্পাদক, মাদারল্যান্ড গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশন প্রমূখ।

সমাবেশে কমরেড বদরুল আলম বাংলাদেশের কর ব্যবস্থাকে ন্যয্যতার রূপ দেয়ার প্রতি গুরুত্ব আরোপ করে বলেন বিদ্যমান পশ্চাৎপদ কর ব্যবস্থাকে প্রগতিশীল কর ব্যবস্থায় উত্তরণ ঘটাতে গোটা কর ব্যবস্থাকে ঢালাওভাবে সাজাতে হবে। প্রগতিশীল কর ব্যবস্থা বলতে তিনি যাদের বেশী আয় তাদের উপর বেশি কর আর যাদের কম আয় তাদের উপর কম কর ধার্য্য করা বুঝিয়েছেন।

অধিকন্তু সম্পদ কর আরোপ করে করের আওতা সম্প্রসারিত ও শক্তিশালী করা সম্ভব কিন্ত তা করা হচ্ছে না। তিনি মূল্য সংযোজন কর(মূসক)বা ভ্যাটকে বেইনসাফী আখ্যা দিয়ে বলেন, ভ্যাট সকলের উপর নির্বিচারে ও স্তরে স্তরে আরোপ করা হচ্ছে ফলে ধনিরা বিশেষ সুবিধা পাচ্ছে ও গরীবরা ভোগান্তির স্বীকার হচ্ছে। তিনি অন্যায্য ভ্যাট পদ্ধতির অবসান দাবী করেন।

সমাবেশে উপস্থিত বক্তারা বলেন, অন্যায্য কর ব্যবস্থা জনজীবনে চরম দূর্গতি বয়ে এনেছে। জনগণ ক্রয়বিক্রয় ও সরবরাহ শেখলের প্রতিটি স্তরে কর প্রদান করে সর্বস্বান্ত হচ্ছে। এ অন্যায্য কর ব্যবস্থা সমাজে দারিদ্র্য ও ক্ষুধার পূনরউৎপাদন করছে। তারা নারী ও শিশুদের করের আওতা মুক্ত করার জন্য সরকারের কাছে আহ্বান জানান।

নেতৃবৃন্দ বলেন, “এ মূহুর্তে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ অধিবেশন চলছে। এ অধিবেশনে সর্বজনীন কর ন্যয্যতা সনদ ঘোষণা করার জন্য আমরা উদাত্ত আহবান জানাই।”
নেতৃত্ব দেশীয় ও আন্তর্জাতিক কোম্পানিগুলোর কর ফাঁকি বন্ধ ও কর অবকাশ বাতিল করারও দাবী জানান।

তারা আরো বলেন, বড় বড় কোম্পানি ও অতিধনীরা কর ফাঁকি দিয়েই ক্ষান্ত হয় নি তারা দেশের সম্পদ বিদেশে অবৈধভাবে পাচার করে গাড়ি বাড়ি গড়েছে। মালয়েশিয়ার এমএসএইচ(মাই সেকেন্ড হোম) ও কানাডার বেগম পাড়া এর প্রকৃষ্ট উদাহরণ। নেতৃবৃন্দ ট্যাক্স হেভেন বা ‘করস্বর্গ’ বলে কথিত দেশেগুলোর মাধ্যমে অর্থ পাচার বন্ধ করার দাবী জানান।



Our Like Page
Developed by: BD IT HOST