June 17, 2026, 8:04 pm
শিরোনামঃ
গৌরীপুরে খাল পুনঃখনন ও টিআর প্রকল্প পরিদর্শন করলেন জেলা প্রশাসক ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হলেন মোতাহার হোসেন লোকজ সাংস্কৃতিক রাজধানী এই প্রতিপাদ্যে কেন্দুয়া ‘লোকজ সাহিত্য আসর’ উদ্বোধন মাতামুহুরী উপজেলায় ডাকাতি ও ধর্ষণ গ্রেপ্তার ৬ বিজ্ঞান ও প্রযুক্তির চর্চার মাধ্যমে নিজেদের দক্ষ করে তুলতে হবে : ময়মনসিংহ বিভাগীয় কমিশনার খাগড়াছড়িতে আ.লীগ-ছাত্রলীগের হামলায় বিএনপির ৬ নেতাকর্মী আহত টেকসই উন্নয়ন ও পরিকল্পনা প্রণয়নে সঠিক তথ্য-উপাত্তের বিকল্প নেই: বিভাগীয় কমিশনার দেশে বছরে ৩৫ লাখ টন খাদ্য অপচয় হয়: খাদ্যমন্ত্রী ভুয়া তথ্যের জালে সমাজ, সচেতনতায় হতে পারে মুক্তি জী এমন মাহাফুজুর রহমানের নেতৃত্বে লোহাগাড়া উপজেলা ( ইউএনও)র সাথে সাক্ষাৎ
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

তীব্র তাপদাহে নগরবাসীর পাশে সহমর্মিতার হাত বাড়িয়ে দিলেন ডিএমপি কমিশনার

Reporter Name

প্রথম বাংলা – বৈশাখের তীব্র তাপদাহে অতিষ্ঠ হয়ে ওঠেছে জনজীবন। এই তীব্র গরমে নগরবাসীর পাশে সহমর্মিতার হাত বাড়িয়ে দিলেন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান বিপিএম (বার), পিপিএম (বার)।

গতকাল বুধবার দুপুরে রাজধানীর যাত্রাবাড়ী ট্রাফিক পুলিশ বক্সের সামনে ট্রাফিক ওয়ারী বিভাগ ও ওয়ারী ক্রাইম বিভাগের যৌথ আয়োজনে বিভিন্ন পেশার মানুষের মাঝে বিশুদ্ধ খাবার পানি ও খাবার স্যালাইন বিতরণ করেন তিনি।

তীব্র গরমে সাধারণ জনগণ,পথচারী,রিকশাচালকসহ বিভিন্ন পেশার খেটে খাওয়া মানুষ বিশুদ্ধ খাবার পানি ও খাবার স্যালাইন পেয়ে পুলিশের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন।

এ সময় ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো: মুনিবুর রহমান বিপিএম-সেবা সহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।



Our Like Page
Developed by: BD IT HOST