September 18, 2026, 8:37 am
শিরোনামঃ
কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যের পরিবারকে আর্থিক অনুদান দিলেন আইজিপি সাভারে এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর দলের দুঃসময়ে রাজপথের সক্রিয় কর্মী থেকে নতুন দায়িত্বে ৪০ বছরের ভোগদখলি জমি নিয়ে বিপাকে এক পরিবার কালীগঞ্জে পিআইও কার্যালয় ঘিরে নানা অভিযোগ লক্কর জক্কর বিচার ব্যাবস্থা আসলে কোনো কাজেই আসছে না বালু কে খুদের বিরুদ্ধে অভিযান চলমান থাকবে নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ মিনহাজুল ইসলাম সুজনকে ভরপাশা ইউনিয়ন বিএনপির যুব বিষয়ক সম্পাদক নির্বাচিত করায় অভিনন্দন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক হলেন হাফিজুল্লাহ খান
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

তৃতীয় লিঙ্গের মানুষের মাঝে কম্বল বিতরণ

Reporter Name

সবুজ হোসেন রাজা”সিরাজগঞ্জ:

শাহজাদপুর উপজেলার দরগার চরেসো মবার রাতে অসহায় ও তৃতীয় লিঙ্গের কম্বল বিতরণ করেন।

জনগোষ্ঠীর পাশে দাঁড়ালেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কামরুজ্জামান। তাঁর মানবিক উদ্যোগে ৪০ জন তৃতীয় লিঙ্গের মানুষের মাঝে কম্বল বিতরণ করা শেষে তিনি বলেন আমরা এভাবে সাধারণ জনগণের ও অসহায় ব্যক্তিদের পাশে দাঁড়াতে পেরে নিজেকে ধন্য মনে করেছি।

এবং আগামী দিনে সাধারণ জনগণের যেন সেবা করতে পারে অসহায় মানুষের জীবনযাপনের সাথে নিজেকে বিলিয়ে দিতে পারে। সেজন্য সকলে দোয়া করবেন আল্লাহপাক যেন সবাইকে ভালো রাখে সুস্থ রাখে সুদীর্ঘ কামনা করি।

এ সময় সমাজসেবা অফিসার মকবুল হোসেনসহকর্মী অনেকে উপস্থিত ছিলেন।

শুধু তৃতীয় লিঙ্গের মানুষের জন্যই নয়, তিনি রাতের আঁধারে রাস্তায় রাস্তায় ঘুরে এতিমখানা এবং অসহায় মানুষের মাঝেও কম্বল বিতরণ করছেন। এ ধরনের উদার ও মানবিক কার্যক্রমের ফলে মোঃ কামরুজ্জামান শাহজাদপুরবাসীর মনে জায়গা করে নিয়েছেন।

এই সময় তৃতীয় লিঙ্গের মানুষের সাথে কথা বলার সময় তারা বলেন এরকম উদার মন একজন কর্মকর্তা আমাদের মাঝে রাত্রে অন্ধকারে এসে কম্বল বিতরণ করে দিয়েছে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই এবং আগামী দিনে আমাদের মত এ অসহায় ব্যক্তিদের কে আরো বেশি করি অনুদান দিতে পারে সেজন্য দোয়া করি।এই মহান ব্যক্তিটা কে ভালো রাখুক সুস্থ রাখুক আমাদের মত অসহায় ব্যক্তির পাশে দাঁড়িয়েছে এ দুঃসময় দেশের সংকটময় অসহায় ব্যক্তিদের পাশে সহযোগিতা করেছেন। এই উদ্যোগ শুধু শীতার্ত মানুষের কষ্ট লাঘব করেনি, বরং মানবিকতার এক উজ্জ্বল উদাহরণ হিসেবে সবার প্রশংসা লাভ করেছে।



Our Like Page
Developed by: BD IT HOST