June 17, 2026, 8:18 pm
শিরোনামঃ
গৌরীপুরে খাল পুনঃখনন ও টিআর প্রকল্প পরিদর্শন করলেন জেলা প্রশাসক ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হলেন মোতাহার হোসেন লোকজ সাংস্কৃতিক রাজধানী এই প্রতিপাদ্যে কেন্দুয়া ‘লোকজ সাহিত্য আসর’ উদ্বোধন মাতামুহুরী উপজেলায় ডাকাতি ও ধর্ষণ গ্রেপ্তার ৬ বিজ্ঞান ও প্রযুক্তির চর্চার মাধ্যমে নিজেদের দক্ষ করে তুলতে হবে : ময়মনসিংহ বিভাগীয় কমিশনার খাগড়াছড়িতে আ.লীগ-ছাত্রলীগের হামলায় বিএনপির ৬ নেতাকর্মী আহত টেকসই উন্নয়ন ও পরিকল্পনা প্রণয়নে সঠিক তথ্য-উপাত্তের বিকল্প নেই: বিভাগীয় কমিশনার দেশে বছরে ৩৫ লাখ টন খাদ্য অপচয় হয়: খাদ্যমন্ত্রী ভুয়া তথ্যের জালে সমাজ, সচেতনতায় হতে পারে মুক্তি জী এমন মাহাফুজুর রহমানের নেতৃত্বে লোহাগাড়া উপজেলা ( ইউএনও)র সাথে সাক্ষাৎ
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

ত্রিশালে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত দুস্থ, অসহায় পরিবারকে ঢেউটিন ও চেক বিতরণ

Reporter Name

প্রথম বাংলা – ময়মনসিংহের ত্রিশালে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৩৫টি পরিবারের মাঝে ঢেউটিন ও নগদ টাকার চেক বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১৬এপ্রিল) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আয়োজনে উক্ত বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এসব ঢেউটিন ও চেক বিতরণ করেন ময়মনসিংহ-৭ ত্রিশাল আসনের জাতীয় সংসদ সদস্য ও শিল্প মন্ত্রণালয় বিষয়ক স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব এবিএম আনিসুজ্জামান ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জুয়েল আহমেদ এর সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ শহিদ উল্লাহ সহ আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৩৫টি পরিবারকে ৫০বান্ডেল ঢেউটিন এবং প্রতি বান্ডিল ঢেউটিন এর সাথে ৩ হাজার টাকার নগদ চেক সর্বমোট ১৫০,০০০ ( দেড় লক্ষ) টাকার চেক প্রদান করা হয়।



Our Like Page
Developed by: BD IT HOST