November 12, 2026, 4:41 pm
শিরোনামঃ
দিনাজপুরের ফুলবাড়ীতে ‘আনন্দ মহল অনাথ আশ্রমের’ আনুষ্ঠানিক উদ্বোধন, আইজিপির সঙ্গে ইন্টারন্যাশনাল জাস্টিস মিশনের প্রতিনিধিদলের সাক্ষাৎ দিনাজপুর ফুলবাড়ীতে আনন্দ মহল অনাথ আশ্রমের উদ্বোধন স্থানীয় সম্পদ ও উৎপাদনকে বাজারের সঙ্গে যুক্ত করার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টা সাংবাদিকদের হুমকি – ময়মনসিংহে ভূমি কর্মকর্তার নরসিংদীর শিবপুরে ইউএনওর মানবিক উদ্যোগ দায়িত্ববোধের এক অনন্য দৃস্টান্ত নেত্রকোণা জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত.. আইজিপির সঙ্গে আরব আমিরাতের রাষ্ট্রদূতের সাক্ষাৎ পিটিসি, রংপুরে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিতস প্রযুক্তিভিত্তিক ভবিষ্যৎ নির্মাণে উদ্ভাবকদের এগিয়ে আসার আহ্বান বিজ্ঞান ও প্রযুক্তি সচিবের
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

দিনাজপুর ফুলবাড়ীতে আনন্দ মহল অনাথ আশ্রমের উদ্বোধন

Reporter Name

এ কে এম নোমান:

আন্তর্জাতিক মানবাধিকার কমিশনের (IHRC)অর্থায়নে দিনাজপুরের ফুলবাড়ীর সুজাপুরে সমাজের সুবিধা বঞ্চিত-ছিন্নমূল-অসহায় ও ইয়াতিম শিশুদের সুন্দর জীবন গঠনের লক্ষ্যে আনন্দ মহল অনাথ আশ্রম নামে একটি প্রতিষ্ঠানের যাত্রা শুরু করেছে।

আজ ১২ই নভেম্বর (বৃহস্পতিবার)সকাল ১১ টায় আনন্দ মহল অনাথ আশ্রমটির উদ্বোধন করেন উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মাসুম বিল্লাহ।

এরপর সংস্থার দিনাজপুর জেলার শাখার সভাপতি লিমন হায়দারের সঞ্চালনায় ও আন্তর্জাতিক মানবাধিকার কমিশন দক্ষিণ এশিয়া অঞ্চলের চেয়ারম্যান আনন্দ মহল সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মাসুম বিল্লাহ।

উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংস্থার ভাইস চেয়ারম্যান ও মোঃ আব্দুর রহমান,দিনাজপুর জেলা কমিটির প্রধান উপদেষ্টা সাহাজুল ইসলাম,ওসি(তদন্ত)তয়ন কুমার মন্ডল ও ফুলবাড়ী উপজেলা ওলামা দলের সভাপতি মুফতি তোফায়েল আহমেদ।

এছাড়াও উপস্থিত ছিলেন সংস্থার ৮টি জেলার প্রতিনিধিবৃন্দ,স্থানীয় মুক্তিযোদ্ধা বৃন্দ,সংবাদ কর্মীবৃন্দ ও সর্বস্তরের সুশীল সমাজের নেতৃবৃন্দ।



Our Like Page
Developed by: BD IT HOST