November 12, 2026, 11:19 am
শিরোনামঃ
পিটিসি, রংপুরে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিতস প্রযুক্তিভিত্তিক ভবিষ্যৎ নির্মাণে উদ্ভাবকদের এগিয়ে আসার আহ্বান বিজ্ঞান ও প্রযুক্তি সচিবের আইইউটি উপাচার্যের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন নবাগত জিএমপি কমিশনার আশিক সাঈদ চরশাহী ইসলামিয়া আলিম মাদ্রাসার প্রধানের বিরুদ্ধে ১৯ দফা অনিয়ম-দুর্নীতির অভিযোগ কুষ্টিয়া জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সহিত সম্মানিত পুলিশ সুপার, মাসিক অপরাধ পর্যালোচনা সভা সুরমা ইউপির ১,২,৩নং ওয়াডের্র সংরক্ষিত আসনে সম্ভাব্য মহিলা মেম্বার পদপ্রার্থী মোছাঃ ফাতেমা বেগম ময়মনসিংহ রেঞ্জের অক্টোবর/২০২৬ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত শাহজাদপুরে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ জেলা প্রশাসকের কার্যালয়, শেরপুরের সম্মেলন কক্ষ ‘মহারশী’তে গণশুনানি সাভারের বন্ধ ট্যানারি চালু করতে সহায়তা দেবে সরকার: বাণিজ্যমন্ত্রী
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

পিটিসি, রংপুরে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিতস

Reporter Name

নিজস্ব প্রতিবেদকন:

১২ নভেম্বর ২০২৬ খ্রি. সকাল ১১:০০ ঘটিকায় পুলিশ ট্রেনিং সেন্টার, রংপুরের ভারপ্রাপ্ত কমান্ড্যান্ট (অতিরিক্ত ডিআইজি) জনাব মোঃ আব্দুল ওয়ারীশ, পিপিএম-সেবা মহোদয়ের সভাপতিত্বে পিটিসি, রংপুরের মাল্টিপারপাস হলে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়।

উক্ত মাসিক কল্যাণ সভায় উপস্থিত ছিলেন জনাব মোঃ আবু সায়েম প্রধান, পুলিশ সুপার (প্রশিক্ষণ) মহোদয়; জনাব রহিমা আক্তার লাকী, পিএসসি, পুলিশ সুপার (প্রশাসন) মহোদয়; জনাব মোছাঃ সুলতানা রাজিয়া, অতিরিক্ত পুলিশ সুপার (ফিল্ড ট্রেনিং অ্যান্ড স্পোর্টস);

জনাব মারুফা জামাল, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশিক্ষণ ও কারিকুলাম); জনাব মোঃ মোসাব্বেরুল হক, সহকারি পুলিশ সুপার (প্রশাসন); জনাব মোঃ আতিউর রহমান সরকার, সহকারি পুলিশ সুপার (সিএলআই); জনাব মোঃ মিনহাজ খন্দকার, সহকারি পুলিশ সুপার (সিডিআই); জনাব মোঃ মাহবুব আলম, সহকারী পুলিশ সুপার (সহকারী সিএলআই) ; মেডিকেল অফিসার; আইন ও মাঠ বিষয়ক সকল প্রশিক্ষকগণ; পিটিসি, রংপুরে কর্মরত পুলিশ সদস্য ও সিভিল ষ্টাফগণ।

মাসিক কল্যাণ সভায় কর্মকর্তা-কর্মচারীদের কল্যাণ, কর্মপরিবেশের উন্নয়ন, পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে গঠনমূলক আলোচনা অনুষ্ঠিত হয়। সভাপতি মহোদয় সকলের মতামত ও সমস্যা গুরুত্ব সহকারে শোনেন এবং সমাধানের আশ্বাস প্রদান করেন।

সভাপতি মহোদয় তাঁর বক্তব্যে বলেন, মাসিক কল্যাণ সভা আমাদের পারস্পরিক মতবিনিময়, সমস্যা চিহ্নিতকরণ এবং সমাধানের একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম। প্রতিষ্ঠানের প্রতিটি সদস্যের সুযোগ-সুবিধা, কর্মপরিবেশ, পেশাগত সমস্যা এবং ব্যক্তিগত কল্যাণের বিষয়গুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে। কারণ, সদস্যদের কল্যাণ নিশ্চিত করা গেলে কর্মস্পৃহা, মনোবল ও দায়িত্ব পালনের সক্ষমতা বৃদ্ধি পায়।

একটি প্রশিক্ষণ প্রতিষ্ঠানের সুনাম ও সাফল্য নির্ভর করে এর প্রতিটি সদস্যের সততা, নিষ্ঠা, শৃঙ্খলা, পেশাদারিত্ব ও দায়িত্বশীলতার ওপর। প্রশিক্ষণের গুণগত মান উন্নয়ন, আধুনিক ও সময়োপযোগী প্রশিক্ষণ নিশ্চিতকরণ এবং প্রতিষ্ঠানের সার্বিক শৃঙ্খলা বজায় রাখার ক্ষেত্রে সবাইকে আন্তরিক হতে হবে।

আজকের সভায় যেসব সমস্যা, মতামত ও প্রস্তাব উঠে এসেছে, সেগুলো গুরুত্বসহকারে বিবেচনা করা হবে। একই সঙ্গে সবাইকে পারস্পরিক শ্রদ্ধাবোধ, সহযোগিতা ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রেখে কাজ করার আহ্বান জানান। পরিশেষে, পিটিসি, রংপুরের সার্বিক উন্নয়ন ও সুনাম বৃদ্ধিতে সকলের সহযোগিতা কামনা করেন।



Our Like Page
Developed by: BD IT HOST