June 23, 2026, 11:10 pm
শিরোনামঃ
অপপ্রচার নাকি তদন্তাধীন অভিযোগ ? জিডির পর মুখ খুললেন বিআইডব্লিউটিএ পরিচালক আরিফ উদ্দিন বাংলাদেশ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আসুন, ঐক্যবদ্ধভাবে কর্মসূচিগুলো সফল করি স্পেশাল ব্রাঞ্চ কর্তৃক ময়মনসিংহ জেলার ডিএসবি অফিসের বার্ষিক পরিদর্শন সম্পন্ন গুলশান থানা কর্তৃক ১৮ ঘণ্টার রুদ্ধশ্বাস অভিযান: বিপুল অর্থ আত্মসাৎও প্রতারণার অভিযোগে বিটিএল গ্রুপের সিইও গ্রেফতার দুর্গম পার্বত্য এলাকা থেকে বম সম্প্রদায়ের অসুস্থ নারীকে সেনাবাহিনীর হেলিকপ্টার যোগে উদ্ধার: র‌্যাব পরিচয়ে ডাকাতির মামলার ৫ ভুয়া র‌্যাব সদস্য গ্রেফতার, উদ্ধার ডাকাতির কাজে ব্যবহৃত সরঞ্জাম গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের জাতীয় পর্যায়ে ময়মনসিংহের বালক ও বালিকা উভয় দল রানার্সআপ দেশে কৃষকদের আরও প্রণোদনা দিলে খাদ্য উৎপাদন ও রাজস্ব আয় বাড়বে — সাংবাদিক এইচ এম মহিউদ্দিন গণমাধ্যমের মূল দায়িত্ব: সত্য, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ তথ্য মানুষের কাছে পৌঁছে দেওয়া পল্লবীতে ছিনতাইকালে হাতেনাতে এক ছিনতাইকারীকে আটক করল ট্রাফিক পুলিশ
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

দুই বছরের দুধের শিশু খাদিজা ইসলাম মাকে হারিয়ে দিশেহারা

Reporter Name

মোঃ তপু শেখ”গোপালগঞ্জ প্রতিনিধিঃ

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার বর্নি ইউনিয়নের বর্নি মধ্য পাড়া গ্রামের ছবির বিশ্বাসের মেয়ে সুমাইয়া আক্তার (২২) গত ১২ জানুয়ারি ২০২৫ তারিখে শ্রীরাম কান্দি গ্রামের আজগার কাজীর ছেলে,সজিব কাজীর সঙ্গে পালিয়েযান,খাদিজা ইসলাম এই ঘটনায় শিশুটি মাকে হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে।

জানা যায়,সুমাইয়া আক্তার উপজেলার দক্ষিণ বাশুড়িয়া গ্রামের প্রবাসী মাসুম শেখের স্ত্রী,যিনি প্রায় ছয় বছর আগে মাসুমের সঙ্গে পারিবারিকভাবে বিবাহবন্ধনে আবদ্ধ হন। অভিযোগ রয়েছে, সুমাইয়া আক্তার এবং সজিব এর মধ্যে দীর্ঘদিন ধরে সম্পর্ক ছিল, এবং সজিব কাজী মোবাইল ফোনের মাধ্যমে সুমাইয়া আক্তার থেকে কিছু ভিডিও ফুটেজ সংগ্রহ করে তাকে ব্ল্যাকমেইল করে আসছিল। সজীব কাজী ভয়ভীতি দেখিয়ে, সুমাইয়ার কাছ থেকে প্রবাসীর স্বামীর কার থেকে ৫ লক্ষ টাকা দাবি করে।

এ বিষয়ে সুমাইয়া আক্তারের পরিবার জানায়,সজিব কাজী তাকে হুমকি দিয়ে ব্ল্যাকমেইল করে এবং তার দুই বছরের শিশু কে রেখে সুমাইয়াকে নিয়ে পালিয়ে যায়। এর ফলে, খাদিজা ইসলাম, শিশু মেয়ে, এখন মাকে হারিয়ে এবং তার পরিস্থিতি নিয়ে উদ্বেগের মধ্যে পড়েছে।

এ বিষয়ে টুঙ্গিপাড়া থানায় একটি অভিযোগ দায়ের করেছে সুমাইয়া আক্তারের পিতা ছবির বিশ্বাস।এ বিষয়ে সজিব কাজীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করলে তার দেখা মেলেনী তার মুঠোফোনে কল দিলে মুঠোফোনটি বন্ধ পাওয়া গেছে।

এ ঘটনায় এলাকার স্থানীয় মানুষ এবং সুমাইয়া আক্তারের পরি বার প্রশাসনের প্রতি দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন, যেন মা এবং শিশুর পুনর্মিলন সম্ভব হয় এবং অপরাধীদের শাস্তি নিশ্চিত করা হয়।



Our Like Page
Developed by: BD IT HOST