February 11, 2026, 4:33 pm
শিরোনামঃ
ময়মনসিংহে হিন্দু ব্যবসাযীকে নিজ দোকানে কুপিয়ে হত্যা ও নগদ টাকা সহ মালামাল লুট ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট- উপলক্ষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সাংবাদিকবৃন্দের সাথে মতবিনিময় সভা ধানের শীষে ভোট দিয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের আহ্বান আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদের ফুলবাড়িয়া খাদ্য গুদামে নানা অনিয়ম ও দুর্নীতি ময়মনসিংহে পুলিশের উপর হামলার মামলার আসামিরা প্রক্যশো ঘুরে বেড়ালেও রহস্যজনক কারনে গ্রেফতার হচ্ছে না লক্ষ্মীপুরের দাশেরহাটে বিএনপি নেতার গরু চুরি করে জবাই ও বিক্রির অভিযোগ যুবদল নেতাদের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ভুয়া নারী আইনজীবী আটক এনসিপি নেতা হাসানাত আব্দুল্লাহর বিরুদ্ধে জঙ্গি সংযোগের অভিযোগ, তদন্তের দাবি ঢাকায় পাঁচ লাখ রোহিঙ্গা ভোটার নিয়ে বিতর্ক প্রেস বিজ্ঞপ্তি আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

দুধ দিয়ে গোসল করে ‘চাকরিতে ৩৫’ আন্দোলনের কমিটি বিলুপ্ত

Reporter Name

প্রথম বাংলা – চাকরিতে বয়স ৩৫ করার দাবিতে বিগত ১২ বছর ধরে চলা আন্দোলনের কমিটি বিলুপ্ত ঘোষণা করেছেন আহ্বায়ক শরিফুল হাসান শুভ। আজ মঙ্গলবার (১৯ নভেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলের সামনে দুধ দিয়ে গোসল করে এই ঘোষণা দেন শরিফুল।

এদিকে দুধ দিয়ে গোসলের আগে তিনি বলেন, আমরা দীর্ঘ ১২ বছর আন্দোলন করেছি কেউ আমাদের কথা শুনেনি চাকরির বয়স বৃদ্ধি হয়নি। অনেক সংগ্রাম করেছি, কুকুরের সাথে শুয়ে শুয়ে অনশন করেছি, মামলা খেয়েছি জেল খেটেছি সেইসব স্মৃতি ভুলে সরকারের ৩২ বছরের সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়ে আমরা কমিটি বিলুপ্ত করে দিচ্ছি।

এখনো আন্দোলন চলমান ও পরবর্তীতে ভিন্ন ব্যানারে আন্দোলন হওয়া প্রসঙ্গে তিনি বলেন, কেউ যদি ভিন্ন নামে ৩২-কে অযৌক্তিক মনে করে তাহলে তারা আন্দোলন করতেই পারে। তবে এতদিন যে ব্যানারে আন্দোলন চলেছে সেটির বিলুপ্তি ঘটাতে আজকে এই কার্যক্রম।



Our Like Page
Developed by: BD IT HOST