November 24, 2026, 2:02 pm
শিরোনামঃ
দেশীয় প্রযুক্তিতে উদ্ভাবিত সামরিক সরঞ্জামাদি পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ময়মনসিংহে ডেটিং অ্যাপের আড়ালে প্রতারণার ফাঁদ, ডিবি কর্তৃক গ্রেপ্তার ৭ খাদ্য অধিদপ্তরে এলএসডির ভারপ্রাপ্ত কর্মকর্তা পদে পোস্টিং পেতে লাখ লাখ টাকা যায় কার পকেটে? ফেসবুকে পোস্টের কারণে একজন সাংবাদিককে সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার করা যায় না: বিএমএসএফ ফরিদপুরে বিএসটিআইয়ের মোবাইল কোর্টে ৩ প্রতিষ্ঠানের ৩০ হাজার টাকা জরিমানা, কারখানা সিলগালা উধাও নয়, হাসিনার নিরাপত্তায় চার রাফাল: রাজনাথ সিং ত্রয়োদশ জাতীয় সংসদের ‘খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি’র দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত ময়মনসিংহে আইনশৃঙ্খলা ও চোরাচালান প্রতিরোধে সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ ডিআইজির সুনামগঞ্জের বিজিবি”র অভিযানে দেড়লাখ টাকার উপরে মাদকদ্রব্যসহ অবৈধ মালামাল জব্দ শেখ হাসিনা মাথা কেটে দেওয়ার অধিকার কে দিয়েছে তাকে মোবাইলে ধামকিয়ে, ইভেন আঘাত করেও কিছুই হবে না
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

দেশীয় প্রযুক্তিতে উদ্ভাবিত সামরিক সরঞ্জামাদি পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

Reporter Name

প্রথম বাংলা : নোয়াখালীর স্বর্ণদ্বীপে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর স্পেশাল ফোর্সসমূহের সমন্বয়ে প্রথমবারের মতো ‘জয়েন্ট স্পেশাল ফোর্সেস এক্সারসাইজ-১/২০২৬’ ২৪ নভেম্বর মঙ্গলবার অনুষ্ঠিত হয়।এ উপলক্ষ্যে প্রধান অতিথি হিসেবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান, এমপি উপস্থিত থেকে মহড়া প্রত্যক্ষ করেন। এই মহড়ার মাধ্যমে সশস্ত্র বাহিনীর সামরিক সক্ষমতা, পেশাদারিত্ব, আন্তঃবাহিনী সমন্বয় এবং সমন্বিত যুদ্ধপ্রস্তুতি প্রদর্শিত হয়।

মহড়ায় সেনাবাহিনীর আধুনিক স্থল অভিযান ও স্পেশাল ফোর্সের বিশেষায়িত অপারেশনাল সক্ষমতা, নৌবাহিনীর উভচর অবতরণ ও সমুদ্র অভিযান এবং বিমানবাহিনীর যুদ্ধবিমান ও হেলিকপ্টারের মাধ্যমে আকাশপথে নির্ভুল আক্রমণ পরিচালনার সক্ষমতা তুলে ধরা হয়। পাশাপাশি তিন বাহিনীর সমন্বিত অভিযান পরিচালনা, দ্রুত সিদ্ধান্ত গ্রহণ, পারস্পরিক সহযোগিতা এবং বহুমাত্রিক নিরাপত্তা পরিস্থিতি কার্যকরভাবে মোকাবিলার সক্ষমতা প্রদর্শিত হয়।

এ সময় তিন বাহিনীর স্পেশাল ফোর্সের সদস্যদের দুঃসাহসিক কৌশল, নিখুঁত সমন্বয়, গোপনীয়তা বজায় রেখে লক্ষ্যবস্তুতে আঘাত হানা এবং জটিল পরিস্থিতিতে অভিযান পরিচালনার দক্ষতা বিশেষভাবে প্রতিফলিত হয়। এছাড়া, একই দিনে সেনাবাহিনী কর্তৃক দেশীয় প্রযুক্তিতে উদ্ভাবিত বিভিন্ন সামরিক সরঞ্জামাদির প্রদর্শনী এবং UAV/Drone-এর পরীক্ষামূলক উড্ডয়ন ও লক্ষ্যবস্তু ধ্বংসের মহড়া পরিচালিত হয়।

মহড়া শেষে প্রধানমন্ত্রী তাঁর বক্তব্যে যৌথ মহড়ায় অংশ গ্রহণকারী তিন বাহিনীর স্পেশাল ফোর্সের সদস্যদের প্রদর্শিত দক্ষতা, পেশাদারিত্ব ও সমন্বিত কার্যক্রমের প্রশংসা করেন। এ সময় আধুনিক যুদ্ধের পরিবর্তিত প্রকৃতি ও ক্রমবর্ধমান নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় সশস্ত্র বাহিনীর সমন্বিত প্রস্তুতি ও সক্ষমতা আরও বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

এ ধরনের যৌথ মহড়া তিন বাহিনীর পারস্পরিক আস্থা, সহযোগিতা ও সমন্বয় বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। পাশাপাশি সশস্ত্র বাহিনীর সদস্যদের শৃঙ্খলা, নিষ্ঠা ও দেশপ্রেমের কথা উল্লেখ করেন এবং বাহিনীগুলোর আধুনিকায়ন, প্রশিক্ষণের মানোন্নয়ন ও সদস্যদের কল্যাণে সরকারের অব্যাহত সহযোগিতার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

উল্লেখ্য, বসতিপূর্ন এলাকায় জনগনের দূর্ভোগ এড়ানোর লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনী ২০১৩ সাল থেকে প্রতি বছর স্বর্ণদ্বীপ-এ বিভিন্ন গুরুত্বপূর্ণ সামরিক প্রশিক্ষণ পরিচালনা করে আসছে। পাশাপাশি, উপকূলীয় অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতির উন্নয়ন ও সামাজিক বনায়ন কর্মসূচি বাস্তবায়নেও এই দ্বীপে সেনাবাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

অনুষ্ঠানে মন্ত্রিপরিষদের সদস্য, প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা, তিন বাহিনীর প্রধানগণ, সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন পর্যায়ের সেনাসদস্যগণ এবং গণমাধ্যম ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।



Our Like Page
Developed by: BD IT HOST