November 25, 2026, 6:20 pm
শিরোনামঃ
আইজিপির সঙ্গে ডিসিসিআই প্রতিনিধিদলের সাক্ষাৎ নতুন মাত্রা”এরই ধারাবাহিকতায় আজ একনেক (ECNEC)-এ অনুমোদিত সড়ক উন্নয়ন তালিকায় দিরাই সরকারী উচ্চ বিদ্যালয়ে ১২০০ শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহনে প্রাথমিক বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত সুনামগঞ্জের সীমান্তবর্তী চারটি স্থানে বিজিব”র অভিযানে ৬লাখ ৬৫ হাজার ৭০ টাকার অবৈধ মালামাল জব্দ দেশের অভ্যন্তরীণ বাজারেও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে হবে-খাদ্যমন্ত্রী ইয়াং টাইগার্স অনূর্ধ্ব-১৮ ক্রিকেটে ঢাকা জেলার ৯ উইকেটে জয় আগামীকাল মোহন মিয়ার ৫৫তম মৃত্যুবার্ষিকী বিকেল ৫টার পর ভিক্ষা করলেই জরিমানা, ফকির কমিটির সভাপতির মাইকিং নরসিংদীর শিবপুরে ১০ শিক্ষার্থীকে বেধরক পেটানোর অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে দুর্গাপুরে প্রান্তিক কৃষকের ৫৯ লাখ টাকা উধাও, গ্রেপ্তার ২
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

দ্বাদশ সংসদের তফসিল ঘোষণা করায় রাজারহাট উপজেলা আওয়ামীলীগের আনন্দ মিছিল

Reporter Name

মোঃ শফিকুল ইসলাম,ষ্টাফ রিপোর্টার-

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণায় নির্বাচন কমিশনকে স্বাগত জানিয়ে কুড়িগ্রামের রাজারহাটে আনন্দ মিছিল করেছে উপজেলা আওয়ামী লীগ। মিছিলে যুবলীগ,
স্বেচ্ছাসেবক লীগ,ছাত্রলীগসহ সকল সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন। বুধবার রাত ৮ টার দিকে আনন্দ মিছিলটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে সোনালী ব্যাংক চত্বরে পথসভায় মিলিত হয়।

এ সময় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভা পতি আলহাজ্ব আবুনুর মোহাম্মদ,আক্তারুজ্জামান,সাধারণ সম্পাদক অধ্যক্ষ আবুল কালাম আজাদ,সহ-সভাপতি সাজেদুর রহমান মন্ডল চাঁদ,সাংগঠনিক সম্পাদক সাবেরা সুলতানা হ্যাপি,তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মোঃ রফিকুল ইসলাম,সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সদর ইউপি চেয়ারম্যান মোঃ এনামুল হক,সাবেক ছাত্র লীগের আহ্বায়ক ও চাকিরপশার ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুস ছালাম,যুবলীগ নেতা কুমোদ রঞ্জন সরকার,সামিউ ল ইসলাম,

উপজেলা ছাত্রলীগের সভাপতি সুমন কুমার রায় ও সাধার ণ সম্পাদক মোঃ রিয়াজুল ইসলাম প্রমুখ।
এ সময় বক্তারা আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিলকে স্বাগত জানান এবং রাজপথে থেকে বিএনপি ও জামায়াতের সকল নৈরাজ্যের বিরুদ্ধে দাঁত ভাঙা জবাবের পাশাপাশি আগামী নির্বাচনে নৌকার বিজয়কে ত্বরান্বিত করতে ঘরে না ফেরার অঙ্গীকার ব্যক্ত করেন।



Our Like Page
Developed by: BD IT HOST