November 26, 2026, 8:16 am
শিরোনামঃ
মধুপুরে EARN প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত, প্রশিক্ষণ পাবেন ২২৪০ যুবক-যুব নারী ধানমন্ডি থেকে শেখ হাসিনার সাবেক উপ-প্রেস সচিব আটক জামালপুর জেলার বিভিন্ন উপজেলায় নিম্ন মানের চাউল বিতরণ ভাইরাল ফোনালাপের ফেনীর দাগনভূঞা থানার ওসি মুহাম্মদ ফয়জুল আজিম নোমানকে প্রত্যাহার আইজিপির সঙ্গে ডিসিসিআই প্রতিনিধিদলের সাক্ষাৎ নতুন মাত্রা”এরই ধারাবাহিকতায় আজ একনেক (ECNEC)-এ অনুমোদিত সড়ক উন্নয়ন তালিকায় দিরাই সরকারী উচ্চ বিদ্যালয়ে ১২০০ শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহনে প্রাথমিক বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত সুনামগঞ্জের সীমান্তবর্তী চারটি স্থানে বিজিব”র অভিযানে ৬লাখ ৬৫ হাজার ৭০ টাকার অবৈধ মালামাল জব্দ দেশের অভ্যন্তরীণ বাজারেও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে হবে-খাদ্যমন্ত্রী ইয়াং টাইগার্স অনূর্ধ্ব-১৮ ক্রিকেটে ঢাকা জেলার ৯ উইকেটে জয়
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

ধানমন্ডি থেকে শেখ হাসিনার সাবেক উপ-প্রেস সচিব আটক

Reporter Name

প্রথম বাংলা : সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপ-প্রেস সচিব কে এম শাখাওয়াত মুনকে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে আটক করেছেন ছাত্রদলের নেতাকর্মীরা।

বুধবার (২৫ নভেম্বর) দিবাগত রাত একটার দিকে ধানমন্ডি ২৭ নম্বর এলাকা থেকে তাকে আটক করে পরে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

আটকের সময় ছাত্রদল ঢাকা মহানগর পশ্চিমের সহসভাপতি মোতাহার হোসেন নিলয় ফেসবুকে সরাসরি সম্প্রচারে আসেন। এ সময় ছাত্রদলের নেতাকর্মীদের শাখাওয়াত মুনকে আওয়ামী লীগের আগামী ডিসেম্বরের রাজনৈতিক পরিকল্পনা নিয়ে প্রশ্ন করতে দেখা যায়।

জবাবে শাখাওয়াত মুন জানান, তিনি বর্তমানে চাকরিতে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে রয়েছেন। ফেসবুক লাইভের ভিডিওতে তাকে মারধর করতেও দেখা যায়। পরে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

কে এম শাখাওয়াত মুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ থেকে পড়াশোনা করেছেন। তিনি প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) পরিচালক (অধ্যয়ন ও প্রশিক্ষণ) হিসেবে দায়িত্ব পালন করেন।

২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের আগে তাকে পিআইবির ওই পদ থেকে বদলি করে প্রধানমন্ত্রীর কার্যালয়ে উপ-প্রেস সচিব হিসেবে সংযুক্ত করা হয়েছিল। সরকার পরিবর্তনের পর তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়।



Our Like Page
Developed by: BD IT HOST