June 13, 2026, 7:21 pm
শিরোনামঃ
গৌরীপুরে খাল পুনঃখনন ও টিআর প্রকল্প পরিদর্শন করলেন জেলা প্রশাসক ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হলেন মোতাহার হোসেন লোকজ সাংস্কৃতিক রাজধানী এই প্রতিপাদ্যে কেন্দুয়া ‘লোকজ সাহিত্য আসর’ উদ্বোধন মাতামুহুরী উপজেলায় ডাকাতি ও ধর্ষণ গ্রেপ্তার ৬ বিজ্ঞান ও প্রযুক্তির চর্চার মাধ্যমে নিজেদের দক্ষ করে তুলতে হবে : ময়মনসিংহ বিভাগীয় কমিশনার খাগড়াছড়িতে আ.লীগ-ছাত্রলীগের হামলায় বিএনপির ৬ নেতাকর্মী আহত টেকসই উন্নয়ন ও পরিকল্পনা প্রণয়নে সঠিক তথ্য-উপাত্তের বিকল্প নেই: বিভাগীয় কমিশনার দেশে বছরে ৩৫ লাখ টন খাদ্য অপচয় হয়: খাদ্যমন্ত্রী ভুয়া তথ্যের জালে সমাজ, সচেতনতায় হতে পারে মুক্তি জী এমন মাহাফুজুর রহমানের নেতৃত্বে লোহাগাড়া উপজেলা ( ইউএনও)র সাথে সাক্ষাৎ
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিটি সদস্য দিবারা ত্রি দায়িত্ব পালন করছেন : ডিএমপি কমিশনার

Reporter Name

প্রথম বাংলা – চলছে পবিত্র রমজান মাস আর কয়েক দিন পরেই পবিত্র ঈদুল-ফিতর। ঈদের আগ মুহূর্তে স বাই মার্কেটে আসে কেনাকাটা করতে। এ সময় ক্রেতা-বিক্রেতাদের নিরাপত্তায় ডিএমপির পক্ষ থেকে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।নগরবাসীর নিরাপত্তানিশ্চিত করতে ডিএমপির প্রতিটি সদস্য দিবারাত্রি দায়িত্বপালন করছেন বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান বিপিএম (বার),পিপিএম (বার)।

মঙ্গলবার দুপুরে বসুন্ধরা শপিং মল পরিদর্শন শেষেসাং বাদিকদের সাথে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।ডিএমপি কমিশনার বলেন,রমজানের শুরু থে কেই ইউনিফর্ম পুলিশের পাশাপাশি সাদা পোশাকেফো র্স মোতায়েন করা হয়েছে। অজ্ঞানপার্টি ও মলম পার্টি প্রতিরোধেও ব্যবস্থা নেওয়া হয়েছে। এখন পর্যন্তআইন -শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এ জন্য সকল অং শীজন, সাংবাদিকগণ ও জনগণের কাছে সহযোগিতা কামনা করেন তিনি।

রাজধানীতে ছিনতাই প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নেরজবা বে ডিএমপি কমিশনার বলেন,ছিনতাই প্রতিরোধেবিশে ষ টাস্কফোর্স গঠন করা হয়েছে।প্রতিটি ক্রাইম ডিভিশন ও গোয়েন্দা বিভাগ সমন্বয় করে কাজ করছে।

সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবাবে ডিএমপি কমি শনার বলেন,পুলিশ সদস্যদের নিরাপত্তার কথা চিন্তাক রে ঈদের ছুটিতে মোটরসাইকেলযোগে বাড়িতে যেতে নিরুৎসাহিত করার পাশাপাশি নিষেধও করা হয়েছে। দুর্ঘটনা এড়াতে ফিটনেস বিহীন গাড়ি না চালানোরজন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ করেন তিনি।

পরিদর্শনকালে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) এ কে এম হাফিজ আক্তার বিপিএম (বার) (অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতিপ্রাপ্ত); অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) ড. খঃ মহিদ উদ্দিন বিপিএম-বার (অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতিপ্রাপ্ত); অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মোঃ মুনিবুর রহমান বিপিএম;যুগ্ম পুলিশ কমিশনার গণ, উপ-পুলিশ কমিশনারগণ, বসুন্ধরা শপিং মলের দোকান-মালিক সমিতির সভাপতি উপস্থিত ছিলেন।



Our Like Page
Developed by: BD IT HOST