August 25, 2026, 2:58 pm
শিরোনামঃ
উখিয়ার পালংখালীতে গ্রাহকের টাকা নিয়ে উধাওয়ের অভিযোগ, সড়ক অবরোধ কৃতি শিক্ষার্থীদের শুধু সংবর্ধনা নয়, সুমানুষ হওয়ার প্রেরণা দিতে হবে: ডেপুটি স্পিকার রাজধানীতে ডিবি পুলিশের অভিযান: পরিত্যক্ত অবস্থায় আগ্নেয়াস্ত্র ও কার্তুজ উদ্ধার জাতীয় রাজস্ব বোর্ডের,সিআইসিতে সেলিনা,আয়কর গোয়েন্দায় মহিদুল হাসান রংপুরে বাড়ির ভেতর থেকে সাবেক স্কুল শিক্ষক, স্ত্রী ও দুই সন্তানের লাশ উদ্ধার। জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত মহামান্য রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন মন্ত্রীত্বহীন নোয়াখালী,পাঁচ আসনে বিপুল ভোটে জয়, তবুও মন্ত্রিসভায় নেই কোন প্রতিনিধি! খান সেলিম রহমান’আন্তর্জাতিক প্রেসক্লাব ট্রাস্টের সকল কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি জানাই আন্তরিক শুভেচ্ছা কৃতজ্ঞতা তথ্য ও সম্প্রচার মন্ত্রী হলেন ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ কে দৈনিক মুক্তিযুদ্ধ ৭১ সংবাদ পরিবারের পক্ষ থেকে জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন আফরোজা খানম রিতা
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

নরসিংদীর মাধবদীতে ৩ বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি হামলায় ৩ জন আহত

Reporter Name

আবু নাঈম রিপন :নরসিংদী প্রতিনিধি:
নরসিংদীতে শুক্রবার (১০ জুলাই) গভীর রাতে মাধবদী থানার কাঁঠালিয়া ইউনিয়নের পদ্মারকান্দা দীঘির পাড় এলাকায় দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটে। একই সময়ে ওই এলাকার অন্তত ৩টি বাড়িতে একযোগে ডাকাত দল হানা দেয় বলে জানা গেছে। ডাকাতরা নগদ টাকাসহ স্বর্ণালংকার লুট করে নিয়ে যায় এবং ৩ জনকে কুপিয়ে জখম করে।

ভুক্তভোগী কাঁঠালিয়া এলাকার বাসিন্দা মিনহাজুল ইসলাম সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্টের মাধ্যমে তাঁর বাড়িতে ঘটে যাওয়া ডাকাতির ঘটনার বিবরণ দিয়েছেন।
মিনহাজুল ইসলাম জানান, রাত আনুমানিক ১টা ৪০ মিনিটের দিকে ৫-৭ জনের একটি ডাকাত দল প্রথমে তাঁর বাড়ির গেইট টপকে ভেতরে প্রবেশ করে।এরপর ভেতরের গেইটের তালা ভেঙে বাকি সহযোগীদের ভেতরে ঢোকায়। মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে দুটি দরজা ভেঙে ডাকাতরা সরাসরি তাঁর বেডরুমে ঢুকে পড়ে।

ঘটনার সময় মিনহাজুল ইসলামের স্ত্রী ও সন্তান বাড়িতে না থাকায় তিনি ঘরে একাই ছিলেন। আকস্মিক এই হামলায় ভয় পেয়ে তিনি চিৎকার দিলে ডাকাতরা তাঁকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায়।

এলাকা ছাড়ার সময় ডাকাত দলকে বাধা দিতে গেলে ৩ জনকে কুপিয়ে জখম করে এবং ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক তৈরি করে পালিয়ে যায়।

এই ঘটনার পর থেকে পুরো কাঁঠালিয়া ও পদ্মারকান্দা এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে। রাতে নিরাপত্তা জোরদার এবং ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন এলাকাবাসী।

এ ব্যাপারে শিবপুর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করবেন বলে জানান, ভুক্তভোগী।



Our Like Page
Developed by: BD IT HOST