April 30, 2026, 2:38 am
শিরোনামঃ
ডিবির পৃথক অভিযানে ৮ কেজি হেরোইন, ইয়াবা, ফেনসিডিল ও ২৫৫ কেজি গাঁজাসহ ছয়জন গ্রেফতার সত্য কখনো চাপা থাকে না”শেখ হাসিনা বাংলাদেশ সামরিক বাহিনীর প্রতারণার শিকার আমরা নারী কাবাডির উন্নয়নে আরও জোরালো পদক্ষেপ নেব : আইজিপি ময়মনসিংহে স্কুল নারী শিক্ষার্থীদের অশীল ইভটিজিং করা সেই যুবককে গ্রেফতার করেছে কোতোয়ালি মডেল থানার ওসি মিরপুরে নকশাবহির্ভূত বহুতল ভবন নির্মাণের অভিযোগ, অফিসার এর বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ মদন উপজেলা পিআইও’র বিরুদ্ধে প্রকল্পের মাটি ভরাটের টাকা পরিশোধ না করে আত্মসাতের অভিযোগ স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এর সঙ্গে বেলারুশের অনাবাসিক রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ অধিবেশন চলাকালে অসুস্থ হওয়া বিরোধী দলীয় এমপি’র খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সিআইডি কর্তৃক ক্রিপ্টোকারেন্সি পুনরুদ্ধারঃ আন্তর্জাতিক অঙ্গনে প্রশংসিত
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

নরসিংদীর শিবপুরে র‍্যাব-১১ এর অভিযানে ‘শুটার সানি’ গ্রেপ্তার

Reporter Name

আবুনাঈমরিপন:নরসিংদী প্রতিনিধি।।

নরসিংদীর শিবপুর উপজেলার শহীদ মিনার (ইটাখোলা) এলাকায় অভিযান চালিয়ে একাধিক চাঞ্চল্যকর অস্ত্র মামলার আসামি শাহজালাল আহমেদ সানি ওরফে ‘শুটার সানি’কে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-১১, নরসিংদী।বুধবার (৮ এপ্রিল) র‍্যাব-১১ এর ক্যাম্প কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার মো. আরিফুল ইসলাম এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, শিবপুর উপজেলার শহীদ মিনার (ইটাখোলা) এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়। গ্রেপ্তারকৃত সানি দীর্ঘদিন ধরে একাধিক অস্ত্র মামলার পলাতক আসামি হিসেবে আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারিতে ছিল।

র‍্যাব সূত্রে আরও জানা যায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার বিরুদ্ধে আনা অভিযোগের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে, যা চলমান তদন্তে সহায়ক হবে।গ্রেপ্তারের পর পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে শিবপুর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে”এছাড়া আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অপরাধ দমনে তাদের অভিযান অব্যাহত রাখবে বলে জানিয়েছে।



Our Like Page
Developed by: BD IT HOST