October 18, 2026, 1:27 am
শিরোনামঃ
সারাদেশে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা উদযাপিত হচ্ছে : আইজিপি ২০ লাখ টাকার বালু ৫ লাখে নিলাম”চকরিয়ার খুটাখালী তে জব্দ বালুর নিলাম নিয়ে বিতর্ক শাহজাদপুর উপজেলা ৯২ টি দুর্গাপূজার মন্ডপে আনসার মোতায়ন শাহজাদপুরে আইনশৃঙ্খলা বাহিনী ও পূজা উদযাপন কমিটির মতবিনিময় সভা ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮১, মামলা ৪০ খাদ্য মন্ত্রণালয়ের ৬,৬৫৩ শূন্য পদ পূরণের সুপারিশ গুজব ও বিশৃঙ্খলা রোধে জরুরী ঐক্যবদ্ধ প্রতিরোধ : আনসার-ভিডিপি মহাপরিচালক বিভিন্ন জেলা ও উপজেলা খাদ্যগুদামে অনিয়ম-দুর্নীতির অভিযোগ : পোস্টিং পেতে খরচ করতে হয় লাখ লাখ টাকা গুলি করে সাংবাদিককে হত্যা জনপ্রশাসন মন্ত্রণালয়ের ‘সিনিয়র সচিব’ হলেন মোঃ কামরুজ্জামান চৌধুরী
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

দুর্যোগ পরিস্থিতি মোকাবিলায় পর্যাপ্ত খাদ্য মজুত রাখা হচ্ছে : খাদ্যমন্ত্রী

Reporter Name

প্রথম বাংলা:যেকোনো সময় দুর্যোগ পরিস্থিতি তৈরি হতে পারে এ কারণে দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুত রাখা হচ্ছে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা।রোববার (৩০ আগস্ট) দুপুরে মানিকগঞ্জ সদর উপজেলা খাদ্যগুদাম পরিদর্শনে এসে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

এসময় খাদ্যমন্ত্রী বলেন, যেকোনো সময় দুর্যোগ পরিস্থিতি আসতে পারে। তখন যেন আমরা সামাল দিতে পারি, সেভাবে মজুত ব্যবস্থা করা হচ্ছে।

তিনি বলেন, খাদ্যগুদামগুলোতে পর্যাপ্ত খাদ্য মজুত আছে কি-না এবং সেগুলো নিরাপদ অবস্থায় রয়েছে কি-না, তা নিশ্চিত করাই তার প্রথম কাজ। এজন্য দেশের বিভিন্ন এলাকার খাদ্যগুদাম পরিদর্শন করা হচ্ছে।

মানিকগঞ্জ সদর উপজেলা খাদ্যগুদামে পর্যাপ্ত খাদ্য মজুত রয়েছে জানিয়ে আফরোজা খানম বলেন, এখানে মজুত করা ধান, গম ও আটার গুণগতমান সন্তোষজনক। মানিকগঞ্জে যেভাবে খাদ্য মজুত রয়েছে, দেশের অন্যান্য জেলাতেও একই ধরনের মজুত রয়েছে বলে তিনি আশা প্রকাশ করেন।

মন্ত্রী আরও বলেন, দেশের প্রত্যেকটি জেলায় পর্যাপ্ত পরিমাণ খাদ্য মজুত আছে। জনগণের কাছে আমাদের ধান, চাল, গমসহ যা আছে, সেগুলো আমরা সাধারণ জনগণের কাছে সুন্দরভাবে সরবরাহ করতে পারব।

খাদ্যগুদামে কোনো ধরনের অনিয়ম পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে জানিয়ে খাদ্যমন্ত্রী বলেন, সম্প্রতি মানিকগঞ্জের ঘিওর উপজেলা খাদ্যগুদামে অনিয়ম পাওয়ার পর সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
খাদ্যগুদাম পরিদর্শনের সময় সংশ্লিষ্ট কর্মকর্তারা মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন।
খাদ্যমন্ত্রী ( ফাইল ছবি)



Our Like Page
Developed by: BD IT HOST