April 21, 2026, 1:05 am
শিরোনামঃ
কুড়িগ্রামের উলিপুর উপজেলাধীন টুপামারী জিয়া পুকুর পাড়ে দর্শনার্থীদের ভিড় ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ, ফেব্রুয়ারি-২০২৬ সংক্রান্তে ব্রিফিং অনুষ্ঠিত বাকৃবিতে ছাত্রদল নেতাকে মারধরের অভিযোগ জামালপুরে মেলান্দহে বিভিন্ন প্রতিশ্রুতি দিচ্ছেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী মোঃ মন্জুরুল কবির মঞ্জ সিএনজি স্ট্যান্ডে চাঁদা নিয়ে দ্বন্দ্ব, ময়মনসিংহে শ্রমিক দলের দু’পক্ষের সংঘর্ষ লক্ষীপুরে হাজী ফতেহ মোহম্মদীয় দাখিল মাদ্রাসা এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান বন্ধ করে দিয়েছে মাদ্রাসা সুপার অপরাধ দমনে ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে হবে: প্রধানমন্ত্রী সাংবাদিক ইকরাম হোসেনের পিতার মৃত্যুতে ডিআরইউ’র শোক দীর্ঘ ১৪ বছর পর যুবদলের কর্মী সম্মেলন হয় ১২ নং চরশাহী ইউনিয়নে নারী আসনে বিএনপির ৩৬ প্রার্থীর চূড়ান্ত তালিকা প্রকাশ, আলোচনায়
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

নরসিংদীর শিবপুরে সৌদি আরবের উপহারকৃত খেজুর বিভিন্ন এতিমখানা ও মাদ্রাসায় বিতরণ

Reporter Name

আবুনাঈমরিপন:নরসিংদী প্রতিনিধি।

পবিত্র মাহে রমজান উপলক্ষে সৌদি আরবের উপহার হিসেবে প্রাপ্ত খেজুর শিবপুর উপজেলার বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানায় বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুরে উপজেলা পরিষদ সভা কক্ষে শিবপুর উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ ফারজানা ইয়াসমিন মাদ্রাসা ও এতিমখানার শিক্ষকদের হাতে উপহারের এসব খেজুর তুলে দেন।

তিনি বলেন,পবিত্র রমজান মাসে এতিম ও মাদ্রাসা শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো মানবিক ও কল্যাণকর উদ্যোগ। সৌদি আরবের পক্ষ থেকে প্রাপ্ত এই উপহার তাদের জন্য একটি বিশেষ সহায়তা হিসেবে কাজ করবে। উপজেলার ৬০ টি মাদ্রাসা ও এতিম খানায় বিতরন করা হয়েছে এসব খেজুর।এসময় উপস্থিত ছিলেন শিবপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুহ.আব্দুর রহিম, উপজেলা প্রকৌশলী খোন্দকার গোলাম শওকত, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ রকিবুল ইসলাম, শিবপুরপ্রমুখ।
উল্লেখ্য, শিবপুর উপজেলায় ১৫২ কেজি খেজুর উপহার হিসেবে আসে।
যা উপজেলার ৬০ টি মাদ্রাসা ও এতিম খানায় আনুষ্ঠানিক ভাবে বিতরণ করা হয়েছে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, প্রতি বছরই সৌদি আরবের পক্ষ থেকে প্রাপ্ত খেজুর উপজেলার বিভিন্ন এতিমখানা ও মাদ্রাসায় বিতরণ করা হয়ে থাকে। এর মাধ্যমে এতিম ও সুবিধাবঞ্চিত শিক্ষার্থীরা রমজান মাসে কিছুটা হলেও সহায়তা পেয়ে থাকে।এ উদ্যোগকে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করে উপস্থিত শিক্ষকরা উপজেলা প্রশাসনকে ধন্যবাদ জানান এবং ভবিষ্যতেও এমন কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।



Our Like Page
Developed by: BD IT HOST