November 4, 2026, 12:17 pm
শিরোনামঃ
সরকারি আবাসিক ভবন থেকে ময়লা ফেললে কঠোর ব্যবস্থা: অর্থ মন্ত্রণালয় এসআরবির মহাপরিচালক হলেন ফারুক আহমেদ প্রধানমন্ত্রী ২ দিনব্যাপী সোলার এক্সপোর উদ্বোধন করেছেন টেকনাফের বাহারছড়ায় নির্বিচারে ঝিনুক উত্তোলন ও পাহাড় কাটা: হুমকির মুখে উপকূলীয় ঝাউবাগান, রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান সৌজন্য সাক্ষাৎ করেছেন কাভার্ড ভ্যান থেকে ১৫ লাখ টাকার মালামাল চুরির ঘটনায় আন্তঃজেলা চোর চক্রের এক সদস্যকে গ্রেফতার তেজগাঁওয়ে ছিনতাইয়ের চেষ্টাকালে দুই ছিনতাইকারী গ্রেফতার টঙ্গী বিসিক এলাকায় মোড়ে মোড়ে বিএনপির অবস্থান, সতর্ক প্রহরায় শৃঙ্খলা বাহিনী সান্তাহার থেকে গাবতলীর তিন এলএসডিতে গেল শুধু কাগজ, অর্ধকোটি টাকার সরকারি চাল ব্যবসায়ীর গুদামে! নেত্রকোনায় সাংবাদিক আলিফ হত্যার বিচারের দাবিতে দুই শতাধিক সাংবাদিকের মানববন্ধন
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

নলছিটিতে বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

Reporter Name

আমির হোসেন, ঝালকাঠি প্রতিনিধিঃ

ঝালকাঠির নলছিটিতে বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা-২০২২ অনুষ্ঠিত হয়েছে।
নলছিটি গার্লস স্কুল এন্ড কলেজ’র মিলনায়তনে (১১ অক্টোবর) মঙ্গলবার সকাল ১১টায় এ প্রতি যোগিতা অনুষ্ঠিত হয়।উপজেলা নির্বাহী অফিসার রুম্পা সিকদার’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আ’লীগের সহ সভাপতি ও নলছিটি উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ সিদ্দিকুর রহমান।

অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নলছিটি গার্লস স্কুল এন্ড কলেজ’র সভাপতি ডাক্তার ইউসুফ আলী তালুকদার, একাডেমিক সুপারভাইজার বদরুল আমিন, সহকারী প্রধান শিক্ষক বিধান চন্দ্র মন্ডল,প্রভাষক মোঃ আমির হোসেন প্রমুখ।
উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে।

প্রতিযোগিতায় প্রথম নলছিটি সরকারি মার্চেন্টস মাধ্যমিক বিদ্যালয়, দ্বিতীয় প্রেমহার মাধ্যমিক বিদ্যালয় এবং তৃতীয় স্থান অধিকার করেছে ভরতকাঠী জেআর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা। অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে ক্রেস্ট বিতরণ করা হয়।



Our Like Page
Developed by: BD IT HOST