October 9, 2026, 6:02 am
শিরোনামঃ
মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান ও মর্যাদা নিশ্চিত করতে হবে :মহামান্য রাষ্ট্রপতি আতপ চালের চাহিদা ও ভোগ নিয়ে গবেষণা জরুরি : খাদ্যমন্ত্রী কুড়িগ্রামের রাজারহাটে আসন্ন দুর্গাপূজাকে ঘিরে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত শাহজাদপুরে জুয়া অভিযান, নগদ টাকাসহ আটক ৪, পলাতক ১৭ ময়মনসিংহে ভূমি অধিগ্রহণের ক্ষতিপূরণে কমিশন দাবির অভিযোগ, সার্ভেয়ার মালেকে এর বিরুদ্ধে দিল্লিতে হাইকমিশনার ত্রিবেদীর আকস্মিক ছুট, তারেক রহমানের বিশেষ বার্তা নিয়ে মোদীর সঙ্গে বৈঠকের গুঞ্জন শাহজাহানপুর থানা পুলিশের অভিযানে গলা কেটে হত্যাকাণ্ডের রহস্য উদ্‌ঘাটন: বোন ও ভগ্নিপতি গ্রেফতার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার-বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়: নবীন পুলিশ কর্মকর্তাদের প্রতি আইজিপি “সততা ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করুন” জঙ্গল সলিমপুরে সারদার আদলে পুলিশ একাডেমি হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

নানা আয়োজনে উদযাপিত হচ্ছে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় উৎসব

Reporter Name

সবুজ হোসেন রাজা, সিরাজগঞ্জ প্রতিনিধি:

আজ ৮ ডিসেম্বর থেকে বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে সিরাজগঞ্জের শাহজাদপুরে অবস্থিত বিশ্বকবি রবীন্দ্রনা থ ঠাকুরের নামে প্রতিষ্ঠিত রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে দুদিন ব্যাপী রবীন্দ্র বিশ্ববিদ্যালয় উৎসব ২০২৩ উদযাপিত হচ্ছে।শুক্রবার বিকাল সাড়ে তিনটায় আনন্দ শোভাযা ত্রার মধ্যদিয়ে শুরু হয় উৎসবের প্রথম দিনের কর্মসূচি বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক ভবন-১ থেকে শোভাযা ত্রা শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে অ্যা কাডেমিক ভবন-৩ এ গিয়ে শেষ হয়।

এরপর রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক ভবন-৩ এর শুভ উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ শাহ্ আজম। রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ শিক্ষাবর্ষে ভর্তিকৃত নবীন শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়। নবীনদের বরণ উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ শাহ্ আজম প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,বাঙালি জাতীয়তা বাদ ও বাঙালিত্বের চেতনাকে উজ্জীবিত করার লক্ষ্যে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীর যৌথ অংশগ্রহণের মধ্যে দিয়ে একটি নতুন শিক্ষাসংস্কৃতি নির্মাণের জন্য রবীন্দ্র বিশ্ববিদ্যালয় কাজ করছে। এই ধারায় শীতের শুরুতে আমরা একটি উৎসব আয়োজন করতে চাই।

রবীন্দ্র বিশ্ববিদ্যালয় একটি অন্তর্ভুক্তিমূলক শিক্ষা পরি বেশ গড়ে তুলতে দুই দিনব্যাপী রবীন্দ্র বিশ্ববিদ্যালয় উৎসবের আয়োজন করছে যা আমার জন্য অত্যন্ত আনন্দের।ঊর্ধ্বপানে চলি,আকাশেরে ছাড়ি’ শীর্ষক শ্লোগানকে সামনে নিয়ে আয়োজিত এ উৎসবের মধ্য দিয়ে আমরা বলতে চাই, আমরা শিক্ষা,গবেষণা ও মানবিক উন্নয়নে বদ্ধ পরিকর। আমাদের এই অগ্রযাত্রা য় রবীন্দ্র বিশ্ববিদ্যালয়কে যারা সহযোগিতা করেছেন তাদের সকলকে ধন্যবাদ।

এসময় রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী,রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক প্রতিনিধি ও সিরাজগঞ্জ এবং শাহজাদপুরের সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

আলোচনা শেষে পিঠা উৎসবের উদ্বোধন করেন উপা চার্য প্রফেসর ড. মোঃ শাহ্ আজম।রবীন্দ্র বিশ্ববিদ্যাল য়ের শিক্ষক, শিক্ষার্থীদের মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরি বেশনার মধ্যেদিয়ে শেষ হয় প্রথম দিনের কর্মসূচি। বৈরী আবহাওয়া উপেক্ষা করে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী,কর্মকর্তা-কর্মচারী ও শাহজাদপুর এবং সিরাজগঞ্জের বিভিন্ন অঙ্গনের মানুষের উপস্থিতি রবী ন্দ্র বিশ্ববিদ্যালয়ের এই আয়োজনকে করেছে বর্ণাঢ্য।

রবীন্দ্র বিশ্ববিদ্যালয় লেডিস ক্লাব ৯ ডিসেম্বর ২০২৩ নারী দিবস উপলক্ষ্যে নানা আয়োজনের প্রস্তুতি নিয়ে ছে।আলোচনা সভা ছাড়াও এদিন নারীদের অনুপ্রেরণা ও উৎসাহ প্রদানের জন্য সংগীত পরিবেশন করবে না রী নেতৃত্বে গঠিত জনপ্রিয় ব্যান্ডদল চিরকুট। উৎসবের দুদিনেই পিঠা উৎসব থাকবে।



Our Like Page
Developed by: BD IT HOST