August 17, 2026, 7:39 pm
শিরোনামঃ
ঢাকা বিভাগে বিভিন্ন গুরুত্বপূর্ণ সভাসমূহ সফলভাবে অনুষ্ঠিত চট্টগ্রাম জেলা পুলিশ সুপার কে অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিত করণে কঠোর অবস্থান: রেঞ্জের ডিআইজি গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা নরসিংদী শিবপুর উপজেলা মুক্তিযোদ্ধাদের সাথে এমপি ও জেলা পরিষদ প্রশাসক এর মত বিনিময় সভা অনুষ্ঠিত দরখাস্ত লেখার জ্ঞান না থাকলেও সাংবাদিকরা জনপ্রতিনিধি বানাতে মরিয়া অপরাধমুক্ত রাজশাহী গড়তে মাদক নির্মূলে জিরো টলারেন্স: আরএমপি কমিশনার গাজীপুরে জঙ্গলে মিলল ১২ ঘোড়ার কাটা মাথা ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৬৪ জন গ্রেফতার, মামলা ৫২ ময়মনসিংহ সদর উপজেলার ভাবখালী ইউনিয়ন ভূমি কর্মকর্তার ঘুষ বাণিজ্য ও অসাধারণে অতিষ্ঠ সেবাগ্রহীতারা শরীয়তপুরে নজরুল বর্ষ উপলক্ষে সাহিত্য পাঠ, আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান বিগত ১৮০ দিনে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে- স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

নান্দাইলকে মাদক ও জুয়ামুক্ত করতে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর সামাজিক উদ্যোগের ঘোষণা

Reporter Name

প্রথম বাংলা : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, নান্দাইলকে মাদক, জুয়া ও চাঁদাবাজমুক্ত করার যে প্রতিশ্রুতি তিনি নির্বাচনের আগে দিয়েছিলেন, তা বাস্তবায়নে কাজ চলছে। ইতোমধ্যে নান্দাইলকে চাঁদাবাজমুক্ত করতে সক্ষম হয়েছেন বলেও জানান তিনি।

তথ্য প্রতিমন্ত্রী শনিবার (১৫ আগস্ট) দুপুরে ময়মনসিংহের নান্দাইল মডেল মসজিদ হলরুমে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ নান্দাইল উপজেলা শাখা ও ক্বওমী মাদরাসা কর্তৃক আয়োজিত ঐতিহাসিক দারুল উলুম দেওবন্দ ও ক্বওমী মাদ্রাসার অবদান শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

মাদক নিয়ন্ত্রণ আইন প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, মাদক নিয়ন্ত্রণ আইনে যাদের সঙ্গে মাদক পাওয়া যাবে বা যারা মাদকের সঙ্গে জড়িত থাকবে, তাদের কঠোর শাস্তি পেতে হবে। এটি শুধু নান্দাইলের জন্য নয়, সারা দেশের জন্য। নান্দাইলকে মাদক ও জুয়ামুক্ত করতে একটি কমিটি গঠনের ঘোষণা দেন তিনি।

তিনি আরও বলেন, বিভিন্ন মসজিদে ইতিমধ্যে অনুদান দেওয়া হয়েছে। ২০২৬-২৭ অর্থবছরে আরও ব্যাপক হারে মসজিদ-মাদ্রাসায় সহায়তা দেওয়া হবে। ইতিমধ্যে ১৪টি মসজিদে উন্নয়নের জন্য ৪২ লাখ টাকা দেওয়া হয়েছে এবং পর্যায়ক্রমে আরও দেওয়া হবে। নান্দাইলের উন্নয়ন প্রসঙ্গে বিগত ৬ মাসে নান্দাইলে ১৮০টি রাস্তা করা হয়েছে জানান প্রতিমন্ত্রী। তিনি আরও জানান, বাংলাদেশ টেলিভিশনে এখন থেকে প্রতিবছর একবার হলেও কেরাত প্রতিযোগিতা হবে। ২০২৬ সালে সারা বাংলাদেশে হামদ-নাত প্রতিযোগিতা হবে।

নান্দাইল উপজেলা জমিয়তে উলামায়ে ইসলামের মুফতি ইব্রাহিম কাসেমীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জমিয়তে উলামায়ে ইসলামের স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। এছাড়াও অনুষ্ঠানে জমিয়তে উলামায়ে ইসলাম ও কওমি মাদরাসার শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।



Our Like Page
Developed by: BD IT HOST