November 4, 2026, 11:31 am
শিরোনামঃ
সরকারি আবাসিক ভবন থেকে ময়লা ফেললে কঠোর ব্যবস্থা: অর্থ মন্ত্রণালয় এসআরবির মহাপরিচালক হলেন ফারুক আহমেদ প্রধানমন্ত্রী ২ দিনব্যাপী সোলার এক্সপোর উদ্বোধন করেছেন টেকনাফের বাহারছড়ায় নির্বিচারে ঝিনুক উত্তোলন ও পাহাড় কাটা: হুমকির মুখে উপকূলীয় ঝাউবাগান, রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান সৌজন্য সাক্ষাৎ করেছেন কাভার্ড ভ্যান থেকে ১৫ লাখ টাকার মালামাল চুরির ঘটনায় আন্তঃজেলা চোর চক্রের এক সদস্যকে গ্রেফতার তেজগাঁওয়ে ছিনতাইয়ের চেষ্টাকালে দুই ছিনতাইকারী গ্রেফতার টঙ্গী বিসিক এলাকায় মোড়ে মোড়ে বিএনপির অবস্থান, সতর্ক প্রহরায় শৃঙ্খলা বাহিনী সান্তাহার থেকে গাবতলীর তিন এলএসডিতে গেল শুধু কাগজ, অর্ধকোটি টাকার সরকারি চাল ব্যবসায়ীর গুদামে! নেত্রকোনায় সাংবাদিক আলিফ হত্যার বিচারের দাবিতে দুই শতাধিক সাংবাদিকের মানববন্ধন
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

না ফেরার দেশে সৈয়দ আনোয়ার হোসেন

Reporter Name

আমির হোসেন, ঝালকাঠি প্রতিনিধ:

ঝালকাঠির কৃষ্ণকাঠির কৃতি সন্তান টাইগার স্কুলের প্রতিষ্ঠাতা, দৈনিক জনতা পত্রিকার স্বত্বাধিকারী, সমাজসেবক ও বিশিষ্ট রাজনীতিবিদ, শিল্পপতি সৈয়দ এম আনোয়ার হোসাইন রবিবার বিকেল ২টায় ঢাকার একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

তার পরিবারের পক্ষ থেকে জানানো হয় তিনি বার্ধক্যজনিত কারণে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯২ বছর।তিনি ১স্ত্রী, ৪পুত্র, ২কন্যা সন্তান, নাতি-নাতনি সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

আনোয়ার হোসেন এর মৃত্যুর খবরে ঝালকাঠিতে শোকের ছায়া নেমে এসেছে । বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন মরহুমের রুহের মাগফিরাত কামনা করে শোক প্রকাশ করেছে।

ঝালকাঠি জেলা জাতীয় পার্টি সভাপতি মোঃ আনোয়ার হোসেন আনু ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুল আলীম ঝালকাঠি সিটিজেন সোসাইটির সভাপতি ডা: জহিরুল ইসলাম বাদল ও সাধারণ সম্পাদক প্রভাষক অমরেশ রায় চৌধুরী, মরহুমের রুহের মাগফিরাত ও শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন।



Our Like Page
Developed by: BD IT HOST