November 6, 2026, 1:40 pm
শিরোনামঃ
সরকারি আবাসিক ভবন থেকে ময়লা ফেললে কঠোর ব্যবস্থা: অর্থ মন্ত্রণালয় এসআরবির মহাপরিচালক হলেন ফারুক আহমেদ প্রধানমন্ত্রী ২ দিনব্যাপী সোলার এক্সপোর উদ্বোধন করেছেন টেকনাফের বাহারছড়ায় নির্বিচারে ঝিনুক উত্তোলন ও পাহাড় কাটা: হুমকির মুখে উপকূলীয় ঝাউবাগান, রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান সৌজন্য সাক্ষাৎ করেছেন কাভার্ড ভ্যান থেকে ১৫ লাখ টাকার মালামাল চুরির ঘটনায় আন্তঃজেলা চোর চক্রের এক সদস্যকে গ্রেফতার তেজগাঁওয়ে ছিনতাইয়ের চেষ্টাকালে দুই ছিনতাইকারী গ্রেফতার টঙ্গী বিসিক এলাকায় মোড়ে মোড়ে বিএনপির অবস্থান, সতর্ক প্রহরায় শৃঙ্খলা বাহিনী সান্তাহার থেকে গাবতলীর তিন এলএসডিতে গেল শুধু কাগজ, অর্ধকোটি টাকার সরকারি চাল ব্যবসায়ীর গুদামে! নেত্রকোনায় সাংবাদিক আলিফ হত্যার বিচারের দাবিতে দুই শতাধিক সাংবাদিকের মানববন্ধন
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

পঞ্চগড় জেলার গণধর্ষণের আসামী, রাজশাহী র‍্যাবের হাতে আটক

Reporter Name

নিজস্ব প্রতিনিধিঃ রাজশাহী র‍্যাব-৫ সফলতার সহিত বিভিন্ন সময় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে মাদক উদ্ধার ও মাদক ব্যবসায়ীদের গ্রেফতারসহ বিভিন্ন গুরুত্বর্পূন মামলার আসামী গ্রেফতার করেন।

এরই ধারাবাহিকতায় র‍্যাব-৫, সদর কোম্পানী গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে, পঞ্চগড় জেলার বোদা থানার গনর্ধষন মামলার একজন এজাহারনামীয় আসামী মামলা রুজুর পর থেকেই পলাতক হয়ে রাজশাহী জেলার গোদাগাড়ী থানা এলাকায় আত্মগোপন করে আছে।

আজ ২৪ সেপ্টেম্বর র‍্যাব-৫ এর সদর কোম্পানীর একটি আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অদ্য অভিযান পরিচালনা করে গোদাগাড়ী থানার বাইপুর চব্বিশনগর হাশেম রাইসমিল থেকে আত্মগোপনে থাকা এজাহার নামীয় আসামী পঞ্চগড় জেলার বোদা উপজেলার মকবুল হোসেনের ছেলে আশরাফুল ইসলাম (৩০) কে আটক করেন।

বিষয়টি নিশ্চিত করে প্রেস বিজ্ঞপ্তিঃ পাঠিয়েছেন র‍্যাব-৫ এর উপ- অধিনায়ক মেজর হাসান মাহমুদ পিএসসি।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদের উক্ত আসামী, উক্ত র্ধষন মামলায় তার জড়িত থাকার কথা স্বীকার করেছে।

গ্রেফতারকৃত উক্ত আসামীকে আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য বোদা থানায় হস্তান্তর করার জন্য রওনা করা হয়েছে বলেও নিশ্চিত করা হয়েছে।



Our Like Page
Developed by: BD IT HOST