November 25, 2026, 5:50 pm
শিরোনামঃ
নতুন মাত্রা”এরই ধারাবাহিকতায় আজ একনেক (ECNEC)-এ অনুমোদিত সড়ক উন্নয়ন তালিকায় দিরাই সরকারী উচ্চ বিদ্যালয়ে ১২০০ শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহনে প্রাথমিক বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত সুনামগঞ্জের সীমান্তবর্তী চারটি স্থানে বিজিব”র অভিযানে ৬লাখ ৬৫ হাজার ৭০ টাকার অবৈধ মালামাল জব্দ দেশের অভ্যন্তরীণ বাজারেও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে হবে-খাদ্যমন্ত্রী ইয়াং টাইগার্স অনূর্ধ্ব-১৮ ক্রিকেটে ঢাকা জেলার ৯ উইকেটে জয় আগামীকাল মোহন মিয়ার ৫৫তম মৃত্যুবার্ষিকী বিকেল ৫টার পর ভিক্ষা করলেই জরিমানা, ফকির কমিটির সভাপতির মাইকিং নরসিংদীর শিবপুরে ১০ শিক্ষার্থীকে বেধরক পেটানোর অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে দুর্গাপুরে প্রান্তিক কৃষকের ৫৯ লাখ টাকা উধাও, গ্রেপ্তার ২ স্বেচ্ছাসেবক লীগের নেতা নজরুল ইসলামকে গ্রেফতার করেছে ডিবি
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

পি‌রোজপুর-৩ আস‌নে মনোনয়ন পত্র জমা দিলেন আ’লীগ,জাতীয় পার্টিসহ ১৩ প্রার্থী

Reporter Name

জেলা প্রতিনিধি -পঙ্কজ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর-৩ (মঠবাড়িয়া) আসনে বৃহস্পতিবার মনো নয়ন পত্র জমা দেয়ার শেষ দিনে সহকারি রিটানিং অফিসারের হাতে মনোনয়ন পত্র জমা দিলেন বর্তমান সাংসদ ডাঃ মো. রুস্তুম আলী ফরাজী (স্বতন্ত্র),জাতীয় পার্টি (এরশাদ) মনোনীত মাশরেকুল আজম রবি,ন্যা শনাল পিপল্স পার্টি মনোনীত আমির খান,বাংলাদে শের ওয়ার্কার্স পাটি মনোনীত প্রশান্ত কুমার হাওলাদার খোকন,মুক্তি জোট মনোনীত জাসেম আলম,স্বতন্ত্র প্রার্থী শামীম শাহনেওয়াজ।

এদিকে গতকাল (২৯ নভেম্বর) মনোনয়ন পত্র জমা দি য়েছেন আ’লীগ মনোনীত (নৌকা প্রতীক) প্রার্থী মো. আশরাফুর রহমান,কল্যাণ পার্টি মনোনীত সাংবাদিক শহীদুল ইসলাম স্বপন,খেলাফত আন্দোলন মনোনীত প্রার্থী আব্দুল লতীফ সিরাজী ও স্বতন্ত্র প্রার্থী আবু তারে ক মৃধা,স্বতন্ত্র প্রার্থী সুধীর রঞ্জন ও মো. শহীদুলইসলাম সহকারি রিটানিং অফিসারের হাতে মনোনয়ন মনোনয় ন পত্র জমা দিয়েছেন। এছাড়া জেলা রিটানিং অফিসা রের হাতে মনোনয়ন জমা দেন কংগ্রেস পার্টি মনোনীত হোসাইন মোশারফ সাকু,জাকের পর্টি মনোনীত চন্দ্র শেখর লিটু।

আ.লীগ মনোনীত প্রার্থী মো. আশরাফুর রহমান বলেন ,মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা দলীয় একজ ন ত্যাগী কর্মি হিসেবে আমাকে মনোনয়ন দিয়েছেন। আমি দীর্ঘ বছর বঙ্গবন্ধুর আদর্শ নিয়ে মানুষের জন্য কাজ করেছি। মঠবাড়িয়ার সর্বাস্থরের মানুষ আমাকে ভোটে বিজয়ী করবেন ইনশাআল্লাহ।

জাতীয় পার্টি মনোনীত প্রার্থী মাশরেকুল আজম রবি বলেন এদেশের মানুষ পল্লীবন্ধু এরশাদকে ভালবাসেন আধুনিক মঠবাড়িয়া গড়তে মঠবাড়িয়ার মানুষ এরশাদে র লাঙ্গল প্রতীকে ভোট দিয়ে আমাকে বিজয়ী করবেন

সাংসদ ডাঃ মো. রুস্তুম আলী ফরাজী বলেন, আমি অবহেলিত মঠবাড়িয়াকে প্রায় আধুনিক হিসেবে গড়ে তুলেছি। গত ৫ বছরে ৪ হাজার কোটি টাকা বেশী উন্নয়ন মূলক কাজ করেছি। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সাধারণ মানুষ কখোনই ভুল করবে না তারা আমাকে ভোট দিয়ে পুণঃরায় জয়যুক্ত করবেন।



Our Like Page
Developed by: BD IT HOST