September 12, 2026, 8:34 am
শিরোনামঃ
কেরানীগঞ্জের বামনশুরে বাংলাদেশ জাতীয়তাবাদী বাউল দলের সংবাদ সম্মেলন মেয়েকে জড়িয়ে মাদরাসা প্রতিষ্ঠাতার বিরুদ্ধে ধর্ষণের মিথ্যা অভিযোগ তুলে প্রতিষ্ঠানে মবের চেষ্টা মিরপুর প্রেসক্লাবের বর্ণাঢ্য নৌকা ভ্রমণ ও পিকনিক নৌযাত্রা, খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণে কমিটির সম্পাদক ও তার ঘনিষ্ট ভাড়াটের যোগসাজশে আহসান উল্লাহ কাচারী মসজিদের আয়ের উৎস্য নিয়ে বানিজ্য চলছে টাংগাইল সহ দেশের বিভিন্ন জেলায়,সরকারি ধান-চাল কেনায় অনিয়ম বঞ্চিত কৃষক, লাভবান অসাধু চক্র শ্রীবদরী খাদ্য গুদামের ইনচার্জ এর বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ সড়ক দুর্ঘটনায় সাংবাদিক ছেলে মোহাম্মদ কায়েস আহত উন্নত চিকিৎসার জন্য পঙ্গ হাসপাতালে প্রেরণ করা হয় খাগান-কলমা সড়কের পোলার আইসক্রিম ফ্যাক্টরি সংলগ্ন ঢাল যেন এক ‘মরণফাঁদ’ দায়িত্বে অবহেলা কোনোভাবেই বরদাস্ত করা হবে না : খাদ্যমন্ত্রী মাননীয় স্পিকার, আমার একটা মাত্র বউ…! তালাক দিলেও ৯০দিন অপেক্ষা করতে হবে…
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

পুলিশ জনগণের সেবক হিসেবে কাজ করবে – অতিরিক্ত পুলিশ কমিশনার

Reporter Name

প্রথম বাংলা – ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) রেজাউল করিম মল্লিক বলেছেন, পুলিশ ও জনগণ একে অন্যের পরিপূরক হিসেবে কাজ করলে আমরা একটি সুন্দর সমাজ গড়তে পারবো।

শনিবার (২১ ডিসেম্বর ২০২৪ খ্রি.) সকালে চকবাজারের স্থানীয় এক কমিউনিটি সেন্টারে চকবাজার মডেল থানা এলাকার সম্মানিত নাগরিকবৃন্দের সমন্বয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

অতিরিক্ত পুলিশ কমিশনার(গোয়েন্দা)বলেন,পুলিশ ওজনগণে র মধ্যে সম্পর্ক অত্যন্ত নিবিড়। পুলিশ ও জনগণ একে অন্যের পরিপূরক। আমরা কাজের মাধ্যমে জনবান্ধব পুলিশ হতে চাই। পুলিশ জনগণের সেবক হিসেবে কাজ করবে। পুলিশ ও জনগণ কেউই আইনের ঊর্ধ্বে নয়। অন্যায় যেই করুক না কেন তাকেই আইনের আওতায় আনা হবে। পুলিশ আইনের রক্ষক হিসেবে কাজ করবে। ব্যবসায়ী ও নাগরিক সমাজ যাতে নিরাপদে থাকতে পারে তার জন্য কাজ করে যাবে পুলিশ।

তিনি বলেন, ছাত্র-জনতার আত্মত্যাগের মাধ্যমে আমরা একটি নতুন বাংলাদেশ পেয়েছি। এই বাংলাদেশকে আমরা আবার নতুন করে গড়তে চাই। এই বাংলাদেশকে আপনাদের সহযোগিতায় সুখি ও সমৃদ্ধ বাংলাদেশে রূপান্তর করতে চাই।

তিনি আরো বলেন, আমরা আর কোন রাজনৈতিক দলের হাতিয়ার হতে চাই না। আমরা জনগণের পুলিশ হতে চাই। আমরা আপনাদেরকে আমাদের সর্বোচ্চ সেবাটা দিতে চাই।

লালবাগ বিভাগের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ জসীম উদ্দিন পিপিএম-বার বলেন, ৫ আগস্টের পর পুলিশে অনেক পরিবর্তন এসেছে। পরিবর্তন একটি সামগ্রিক বিষয়। আমাদের পেশাগত কাজে আপনাদের সুচিন্তিত পরামর্শ চাই। আমরা যে পরিবর্তন চাই সেটা হবে জনকল্যাণমূখী। যে কোন সমস্যার সমাধান পুলিশ ও জনগণ উভয়ের সমন্বয়ে করলে তা আরও সহজ হবে।

মতবিনিময় সভায় উপস্থিত চকবাজার মডেল থানা এলাকার সম্মানিত নাগরিকবৃন্দ অতিরিক্ত পুলিশ কমিশনারের কাছে তাদের বিভিন্ন মতামত ও পরামর্শ তুলে ধরেন।

চকবাজার মডেল থানা এলাকার বিশিষ্ট নাগরিক শেখ আবুল কাশেম বলেন, দেশের আইনশৃঙ্খলা রক্ষা করা পুলিশ বাহিনীর কাজ, তবে জনগণের সহযোগিতা ছাড়া পুলিশের পক্ষে এককভাবে আইনশৃঙ্খলা রক্ষা করা সম্ভব নয়। তাই আমাদের সবাইকে পুলিশের পেশাগত দায়িত্ব পালনে সহযোগিতার হাত নিয়ে এগিয়ে আসতে হবে।

চকবাজার মডেল থানা এলাকার ছাত্র সমন্বয়ক হাসনাইন আহমেদ বলেন, চকবাজার এলাকাকে মাদক ও কিশোর গ্যাং মুক্ত করতে হবে। এজন্য পুলিশের আইনগত কাজে যেকোনো সহযোগিতা করতে আমরা প্রস্তুত রয়েছি।

লালবাগ বিভাগের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ জসীম উদ্দিন পিপিএম-বার এর সভাপতিত্বে মতবিনিময় সভায় লালবাগ বিভাগের বিভিন্ন পদমর্যাদার পুলিশ কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, পেশাজীবী, ধর্মীয় প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ এবং ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।



Our Like Page
Developed by: BD IT HOST