July 31, 2026, 6:51 am
শিরোনামঃ
বিআইডব্লিউটিএ কর্মকর্তার বিরুদ্ধে অবৈধ সম্পদ ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ সাংবাদিক গ্রেফতার আর কত? গণমাধ্যমের স্বাধীনতা কি কেবল কাগজে-কলমে? হায়দরগঞ্জ পুলিশ ফাঁড়িকে তদন্ত কেন্দ্রে উন্নীত করার জোর দাবি এলাকাবাসীর অনলাইন পোর্টালে প্রকাশিত সংবাদকে ‘মিথ্যা ও বিভ্রান্তিকর’ দাবি করে সংবাদ সম্মেলন নাজির হাসানের সরকারি সার কালোবাজারির অভিযোগে শেরপুরে ২০ ডিলারের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী রাউজানের শীর্ষ সন্ত্রাসী শুটার ও ধামা ইলিয়াস গ্রেফতার আহত সাংবাদিক জামালকে দেখতে হাসপাতালে মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় নেতৃবৃন্দ স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষন, ৯৯৯ নম্বরে ফোনকলে উদ্ধার স্বামী-স্ত্রী এবং গ্রেফতার তিন মানবপাচার প্রতিরোধে ডিএমপির সক্ষমতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করলেন ডিএমপি কমিশনার
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

প্রধানমন্ত্রী’র রাজশাহী সফর উপলক্ষে রেল শ্রমিকলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

Reporter Name

নিজস্ব প্রতিনিধিঃ ২৯ জানুয়ারি রবিবার রাজশাহী তে প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার জনসভা সফল করার লক্ষ্যে রেলওয়ে শ্রমিকলীগ, রাজশাহী সদর দপ্তর শাখার উদ্যোগে বর্ধিত সভা ২৩ জানুয়ারী সোমবার সকাল সাড়ে ১১ টায় রাজ শাহী রেল ভবনের জিএম চত্ত্বরে অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন রাজশাহী রেলওয়ে শ্রমিকলীগ সদর দপ্তর শাখা’র সভাপতি মোতাহার হোসেন। সভা সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক মেহেদী হাসান।বর্ধিত সভা শেষে জিএম চত্ত্বর থেকে প্রচার মিছিল বের হয়। মিছিলটি বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।

বর্ধিত সভায় বক্তারা বলেন,আগামী ২৯ জানুয়ারি প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার জনসভা জনসমুদ্রে পরিণত করার লক্ষ্যে রাজশা হীর প্রতিটি ওয়ার্ড,পাড়া-মহল্লায় সকল নেতাকর্মী ও সাধারণ জনগণের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা সৃষ্টি হয়েছে। আসন্ন জনসভা স্মরণকালের ইতিহাসে স্মরণীয় থাকবে। জনসভা সফল করতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার উদাত্ত আহ্বান জানানো হয়।

প্রধানমন্ত্রী রাজশাহীর জনগণের জন্য যা বরাদ্দ দিয়েছেন, তাতে রাজশাহী মহানগরকে তিলোত্তমা নগরী হিসেবে বাংলাদেশের বসবাসযোগ্য শ্রেষ্ঠ নগরী হিসেবে গড়ে তুলতে অক্লান্ত পরিশ্রম করছেন রাসিক মেয়র ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এ এইচ এম খায়রুজ্জামান লিটন।

সভায় উপস্থিত ছিলেন- রেলওয়ে শ্রমিকলীগের রাজশাহী ওপেন লাইন শাখার সভাপতি জহুরুল ইসলাম,সাধারণ সম্পাদক আক্তার আলী,সদর দপ্ত র শাখার সহঃ সভাপতি আইনুল হক,যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল হোসেন,দপ্তর সম্পাদক- দেবব্রত সিনহা দেবুসহ অন্যান্য নেতৃবৃন্দ।



Our Like Page
Developed by: BD IT HOST