August 7, 2026, 11:03 pm
শিরোনামঃ
নেত্রকোনায় স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে আলোচিত কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়াকে গ্রেপ্তার করেছে র‍্যাব সারাদেশে পুলিশের হাই অ্যালার্ট জারি গ্যাস,বিদ্যুৎ সংকটসহ দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে নরসিংদীতে ১১ দলের স্বারকলিপি প্রদান বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি-২০২৬ এর প্রথম সভা অনুষ্ঠিত কতোয়ালি থানা এলাকায় বিশেষ অভিযান চকরিয়ায় বিশ্বাসভঙ্গের মাধ্যমে প্রতারণা, প্রবাসির ৪২ লাখ টাকা আত্মসাত,মামলার আসামি কারাগারে উসকানিমূলক অপপ্রচার নিয়ে পুলিশের সতর্কবার্তা কালিয়াকৈরে বিডি ক্লিনের একপাশে ময়লার স্কোপ অন্য পাশে ছিল সুন্দর আগামী স্বপ্ন সিআইডি প্রধানের সঙ্গে ইতালিয়ান স্টেট পুলিশ প্রতিনিধির সৌজন্য সাক্ষাৎ একযোগে ৪ মন্ত্রণালয়ে নতুন সচিব, ২ জনের পদোন্নতি
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

প্রায়াত এমপি হাসিবুর রহমান স্বপনের লোকজন এখনো আওয়ামী-লীগ হতে পারেনি: চয়ন ইসলাম

Reporter Name

মো: সবুজ হোসেন রাজা, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি: শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগ আয়োজিত যৌথ বর্ধিত সভা অনুষ্ঠিত হয় রবীন্দ্র কুঠিবাড়িতে।সকাল ১১ টায় অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি কে এম হোসেন আলী হাসান,অতিথি ছিলেন সিরাজগঞ্জ ৬ আসনের সাংস দ এবং আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য অধ্যাপক মেরিনা জাহান কবিতা।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন,জেলা আওয়ামী লীগে র সাধারণ সম্পাদক আব্দুস সামাদ তালুকদার,বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

এই যৌথ বর্ধিত সভার শুরুতেই জেলা আওয়ামী লীগের সভাপতি কেএম হোসেন আলী হাসান দিক নির্দেশনায় মূল বক্তব্য প্রদান করেন। তারই ধারাবাহিকতায় সংহযোগী সংগঠন ও ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ বক্তব্য প্রদান করেন। বিভিন্ন বক্তার বক্তব্যে বিগত দিনে উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য ও সাবেক শিল্প উপমন্ত্রী বীরমুক্তিযোদ্ধা প্রয়াত হাসিবুর রহমান স্বপন এর কথা শ্রদ্ধার সাথে বার বার উঠে আসে। বক্তারা বলেন, স্বপন সবার সাথে সুসম্পর্ক রেখেই দল পরিচালনা করতেন।

সমাপনি বক্তব্যে উপজেলা আওয়ামী লীগের সভাপতি চয়ন ইসলাম বলেন,প্রায়াত এমপি হাসিবুর রহমান স্বপনের লোকগুলো এখনো আওয়ামী লীগ হতে পারেনি! তার এই বক্তব্যের পর হাসিবুর রহমান স্বপনের কর্মী-সমর্থকদের মধ্যে চাঞ্চল্য ও গভীর ক্ষোভের সৃষ্টি হয়েছে। সেই সাথে শাহজাদপুর উপজেলার জনতার মাঝে ও ব্যাপক ক্ষভের সৃষ্টি হয়।

এই সভার পর কার্যত আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠন ও ইউনিয়ন আওয়ামী লীগের প্রায় সকল নেতৃবৃন্দ হাসিবুর রহমান স্বপনের অনুসারি হওয়ায় দলের মধ্যে বিভক্তি পরিলক্ষিত হচ্ছে।শুধু তাই নয়,উপজেলা আওয়ামী লীগের সভাপতি চয়ন ইসলামের এই বক্তব্যের পর আমজ নতার মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে কারণ প্রায়াত হাসিবুর রহমান স্বপন শুধু দলের মধ্যে জনপ্রিয় ছিলেন না,সকল প্রান্তিক পযার্য়ে মানুষের সাথে ছিল তার মধুর সুসম্পর্ক। এখানে উল্লেখ্য সিরাজগঞ্জ-৬ আসনের আওয়ামী লীগের এই জনপ্রিয় সংসদ সদস্য হাসিবুর রহমান স্বপন ২০২১ এর ২ সেপ্টেম্বর করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যবরণ করেন।

গুরুত্বপূর্ণ অতিথির বক্তব্যে জনপ্রিয় সাংসদ অধ্যাপক মে রিনা জাহান কবিতা তার বক্তব্যে বলেন,“আমি মনোনয়ন পাবার পর দেশরত্ন শেখ হাসিনা আপা আমাকে নির্দেশ দিয়েছেন স্বপনের নেতাকর্মীদের সাথে নিয়ে রাজনীতি করতে”তারই ধারাবাহিকতায় আমি স্বপন ভাইয়ের ও অন্য সকল নেতৃবৃন্দ ও কর্মিদের সকলকে সাথে নিয়ে রাজনীতি করে যাচ্ছি।

যৌথ বর্ধিত সভাটি সঞ্চালনা করেছিলেন শাহজাদপুর উপ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এসএ আব্দুল হামিদ লাভলু।এই সভায় আরও বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা,উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগের অঙ্গ সহযো গী সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ।



Our Like Page
Developed by: BD IT HOST