August 10, 2026, 11:19 pm
শিরোনামঃ
সড়ক দুর্ঘটনায় জজ আদালতের বিচারক নিহত এ কে এম সামিউল হক রাজধানীতে গত ২৪ ঘণ্টায় ৪৮২ জন গ্রেফতার, মামলা ৪৮ হ্যালো ডিসিতে অভিযোগ : মুহূর্তেই ময়লার পরিষ্কার দ্রুত সমাধান ৭ বছরের কন্যাকে ধর্ষণ অভিযোগে বাবাকে গ্রেফতার মেয়ে স্বীকারোক্তিতে মিথ্যা প্রমাণিত হয়‘ষড়যন্ত্রের শিকার’ দাবি গ্রামবাসীর ডিসি’র পরিচ্ছন্নতা পুরস্কার পেলো ময়মনসিংহের ১৪ শিক্ষায়তন সাংবাদিক মৃণাল কৃষ্ণ রায় আর নেই বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের বিবৃতি খাদ্য অধিদপ্তর কর্তৃক : ময়মনসিংহ বিভাগের চার খাদ্য পরিদর্শকের বিভিন্ন স্হানে বদলী মাদক,চুরি, ডাকাতি, ছিনতাই ইভটিজিং,জুয়াসহ বিভিন্ন অপরাধী বিরুদ্ধে অভিযান করে চন্দ্রগঞ্জ থানার ইনচার্জ নরসিংদী জেলা কারাগারের নির্মাণ কাজ না করেই ঠিকাদার প্রতিষ্ঠান ১৫ কোটি টাকা বিল উত্তোলনের অভিযোগ
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

প্রেস অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল নিয়ে ডিআরইউর বিবৃতি

Reporter Name

প্রথম বাংলা – ঢালাওভাবে প্রেস অ্যাক্রিডিটেশন কার্ড বাতিলের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে পেশাদার সাংবাদিকদের সংগঠন ঢাকা রিপোর্টার্স ইউনিটি-ডিআরইউ।শনিবার (১৬ নভেম্বর) ডিআরইউ সভাপতি সৈয়দ শুকুর আলী শুভ ও সাধারণ সম্পাদক মহি উদ্দিন এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন।

ডিআরইউ নেতৃবৃন্দ বলেন, তিন দফায় মোট ১৬৭ জন সাংবাদিকের অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল করেছে তথ্য অধিদপ্তর (পিআইডি)। এ তালিকায় অনেক পেশাদার সাংবাদিকের নাম রয়েছে, যারা ঢাকা রিপোর্টার্স ইউনিটির স্থায়ী সদস্য। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সুনির্দিষ্ট অভিযোগ ও অপরাধের প্রমাণের ভিত্তিতে যে কারো অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল বা রিভিউ করতে পারে।

কিন্তু সুনির্দিষ্ট অভিযোগ ও অপরাধের প্রমাণ ছাড়া ঢালাওভাবে অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল করা সংবাদ মাধ্যমের স্বাধীনতার অন্তরায়। এ ধরনের ঢালাও পদক্ষেপ গ্রহণ থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়। নেতৃবৃন্দ স্বাধীন সাংবাদিকতা নিশ্চিতে কার্যকর পদক্ষেপ গ্রহনের আহ্বান জানান।

ডিআরইউ দপ্তর সম্পাদক রফিক রাফি সাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।



Our Like Page
Developed by: BD IT HOST